১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় চারিদিকে লাশের সারি, আর্তনাদ….. বাড়ছে শুধুই মৃত্যুর সংখ্যা

পুবের কলম, ওয়েবডেস্ক:  গাজাকে শেষ করে দিতে উদ্ধত ইসরাইল। বিমান হামলা থেকে শুরু করে স্থলভাগ দিয়ে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। গাজা ছেড়ে পালানোর সময়ও তাদের ওপর আগ্রাসন আছড়ে পড়েছে।  চারদিকে শুধুই হাহাকার, লাশের সারি, স্বজনহারানোর আর্তনাদ।

গাজা উপত্যকায় ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দুই হাজার ২১৫ হয়েছে, আহত ৮, ৭০০ ‘র বেশি,  বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে ৭২৪ শিশু ও ৪৫৮ নারী রয়েছে।

মন্ত্রণালয় আরো বলেছে, হামলায় আহতের সংখ্যা বেড়ে আট হাজার ৭১৪ হয়েছে, যার মধ্যে দুই হাজার ৪৫০ শিশু ও এক হাজার ৫৩৬ নারী রয়েছে।

গত শনিবার হামাস ইসরায়েলের বিরুদ্ধে অপারেশন আল-আকসা শুরু করে। এতে স্থল, সমুদ্র ও আকাশপথে ইসরায়েলে রকেট উৎক্ষেপণ, ইসরায়েলে অনুপ্রবেশসহ বহুমুখী নজিরবিহীন হামলা করা হয়। এতে ইসরায়েলে প্রায় এক হাজার ৩০০ মানুষ নিহত এবং প্রায় সাড়ে তিন হাজার আহত হয়।

হামাস বলেছে, অধিকৃত পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে হামলা ও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে। এরপর ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে অপারেশন সোর্ডস অব আয়রন শুরু করে।

ইসরায়েল গাজায় খাবার, জল, বিদ্যুৎ, খাবার সব বন্ধ করে দিয়েছে। ফলে আরও বিপর্যস্ত গাজা। হাসপাতালের কাজও ব্যাহত হচ্ছে।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

রাহুলের ফোনেও আটকানো গেল না! আসামে বিজেপিতে যোগ দিচ্ছেন কংগ্রেস নেতা ভুপেন বোরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজায় চারিদিকে লাশের সারি, আর্তনাদ….. বাড়ছে শুধুই মৃত্যুর সংখ্যা

আপডেট : ১৫ অক্টোবর ২০২৩, রবিবার