পুবের কলম ওয়েবডেস্ক :‘রুশোফোবিক হিস্টেরিয়া’ বা রুশভীতি ছড়ানোর অভিযোগে ব্রিটিশ সংসদের ২৮৭ সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করল রাশিয়া। ১১ মার্চ রুশ সংসদের নিম্নকক্ষের ৩৮৬ সদস্যের ওপর ব্রিটেনের নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে পুতিন সরকার। রুশ বিদেশমন্ত্রকের বিবৃতিতে বলা হয়, এই ব্যক্তিরা লন্ডনে রুশ-বিরোধী নিষেধাজ্ঞা প্রতিষ্ঠায় সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছিল এবং ব্রিটেনে রুশভীতি ছড়াতে অবদান রেখেছিল। ২৮৭ জনের নামের তালিকায় বর্তমান ও প্রাক্তন মন্ত্রীদের পাশাপাশি বেশ কিছু লোকের নাম রয়েছে যারা আর সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন না। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নিষেধাজ্ঞাপ্রাপ্ত সাংসদদের উদ্দেশ্যে বলেন, ২৮৭ জনের সকলকে এই নিষেধাজ্ঞার বিষয়টিকে সম্মানের ব্যাজ হিসাবে দেখা উচিত।
জনসন নিজেও ১৬ এপ্রিল থেকে রাশিয়ায় নিষিদ্ধ। এ নিষেধাজ্ঞার ফলে কনজারভেটিভ দলের ২১৩ জন এবং লেবার পার্টির ৭৪ জন রাজনীতিবিদ রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। রাশিয়া আরও জানায়, পাল্টা ‘প্রতিশোধমূলক আরও ব্যবস্থা’ নেওয়া হতে পারে। ব্রিটিশ সাংসদদের ওপর রুশ নিষেধাজ্ঞার পর প্রেসিডেন্ট পুতিনের অনুগত ২০০ জনের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা। দেশটির সরকার জানিয়েছে, ইউক্রেনের পূর্ব ডোনবাস অঞ্চলে পুতিন অনুগতদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।২৮৭ ব্রিটিশ সাংসদের বিরুদ্ধে রুশ নিষেধাজ্ঞা
ইমামা খাতুন
প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২২, ১৪:০২
আরও খবর
ইরানের ওপর ফের রাষ্ট্রসংঘের নিষেধাজ্ঞা কার্যকর
ইরান থেকে পেট্রোলিয়াম পণ্য ক্রয়, ভারতের ৬টি সংস্থার উপর নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের
রুশ-ইউক্রেন যুদ্ধ ঘিরে ক্ষুব্ধ ট্রাম্প, ইউক্রেনকে 'প্যাট্রিয়ট' ক্ষেপণাস্ত্র দিলেও চাইছেন পুরো দাম
পূর্ব ইউক্রেনে ভয়াবহ পরিস্থিতি’
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য