পুবের কলম ওয়েবডেস্ক : ২,৩৮৯ শিশুকে অপহরণ করেছে রুশ সেনা। কিয়েভের মার্কিন দূতাবাস ইউক্রেনের বিদেশমন্ত্রণালয়ের সূত্রে একথা বলেছে। বলা হয়েছে, ২,৩৮৯ ইউক্রেনীয় শিশুকে অবৈধভাবে রুশ নিয়ন্ত্রিত অঞ্চল লুহানস্ক এবং দোনেৎস্ক ওব্লাস্ট থেকে রাশিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। এই মারাত্মক অভিযোগ তুলল আমেরিকা। তাদের বক্তব্য এটাকে কোনেও মতে সহায়তা বলা যাবে না।
এটা আসলে অপহরণ।আরও পড়ুন:
আমেরিকার এই অভিযোগের পর চাঞ্চল্য ছড়িয়েছে আন্তর্জাতিক মহলে। অনেকে মনে করছেন ইসরাইলি সহানুভূতি পাওয়ার চেষ্টা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ইহুদি জেলেনস্কি। রাশিয়ার হামলাকে তিনি হলোকাস্টের সঙ্গে তুলনা করলেও তা ইসরাইল মানেনি। এবার তাই অন্য কৌশল।
ইউক্রেনের উপ-প্রধানমন্ত্রী ভেরেশচুক জানিয়েছেন, মালিতোপোল শহর থেকে তিন ইসরাইলি নাগরিককে অপহরণ করে নিয়ে গেছে রাশিয়া।আরও পড়ুন:
এই ঘটনায় পুতিন সরকারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য ইসরাইলকে আহ্বান জানান তিনি। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তিনি বলেন, আমরা নিশ্চিত যে, ইউক্রেন যুদ্ধে আমাদের পাশে আছে ইসরাইলিরা। তবে এই যুদ্ধে ইসরাইলের অবস্থানে ইউক্রেনের ইহুদি এবং অন্যান্য ইউক্রেনীয়রা হতাশ।
আরও পড়ুন:
এ দিকে রাজধানী কিয়েভের কাছেই অবস্থান নিয়ে শহরের নিয়ন্ত্রণ নিতে মরিয়া হয়ে উঠেছে রুশ সেনারা। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর প্রধান বলেছেন, ক্রিমিয়া উপত্যকায় রুশ সেনারা একটি স্থল করিডরের নিয়ন্ত্রণ নেওয়ায় আজভ সাগরের সঙ্গে ইউক্রেনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।