পুবের কলম ওয়েবডেস্কঃ ন্যাটোর সদস্যপদ চেয়ে মারাত্মক ভুল করে ফেলেছিল ইউক্রেন, যার মাশুল তাদের দিতে হচ্ছে যুদ্ধের মাধ্যমে। পুতিনের হুমকি অগ্রাহ্য করায় ইউক্রেন আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এবার মস্কোর হুঁশিয়ারি উড়িয়ে ন্যাটো জোটে শামিল হওয়ার দাবি জানাচ্ছে ফিনল্যান্ড। এরপরই দেশটির আকাশসীমায় ঢুকে পড়েছে রুশ অ্যাটাক হেলিকপ্টার।
ফলে আশঙ্কা করা হচ্ছে, এবার ফিনল্যান্ড আক্রমণের নির্দেশ দিতে পারেন রুশ প্রেসিডেন্ট পুতিন! তেমনটা হলে অবশ্য তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারে। জানা গেছে, বুধবার ফিনল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়ে রুশ সেনার একটি এমআই-১৭ হেলিকপ্টার। এই ঘটনায় তৎপর হয়ে ওঠে ফিনিশ সেনাবাহিনী। বিশ্লেষকদের একাংশের মতে, ফিনল্যান্ডকে ন্যাটোতে কিছুতেই শামিল হতে দিতে চায় না রাশিয়া। প্রয়োজনে ইউক্রেনের মতো সেদেশেও হামলা চালাতে পারে মস্কো। এদিকে, বুধবার থেকেই রুশ সীমান্ত ঘেঁষা এলাকায় আমেরিকার সেনার সাথে যৌথ মহড়া শুরু করেছে ফিনল্যান্ড ফৌজ। এর ফলে উত্তেজনা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সামরিক বিশেষজ্ঞরা। এদিকে, সমগ্র ইউক্রেন দখলে ব্যর্থ হলেও অধিকৃত এলাকায় সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে মস্কো। অধিকৃত অঞ্চলগুলো রাশিয়ার অধীনে আনার প্রক্রিয়াও শুরু করা হয়েছে। স্থানীয় বাসিrদাদের নির্দেশ দেওয়া হয়েছে, কেনাবেচা করতে রুশ মুদ্রা রুবল ব্যবহার করতে হবে। ইউক্রেনের মারিওপলের আজভস্তল ইস্পাত কারখানার সুড়ঙ্গে অবরুদ্ধ থাকা আরও ৫০ জন অসামরিক নাগরিককে সরিয়ে নেওয়া হয়েছে। টানা দু’মাসের বেশি সময় ধরে দেশটির কৌশলগত বrদর নগরী মারিওপলে রুশ সেনাদের ক্রমবর্ধমান আক্রমণে শহরটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রুশ কর্মকর্তারা এবং ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক বলেছেন, শনিবারও উদ্ধার প্রচেষ্টা অব্যাহত থাকবে। এর আগে রাষ্ট্রসংঘের উদ্যোগে এই ইস্পাত কারখানা এবং শহর থেকে প্রায় ৫০০ জন অসামরিক নাগরিককে সরানো হয়।ফিনল্যান্ডের আকাশে রুশ হেলিকপ্টার, কীসের ইঙ্গিত?
ইমামা খাতুন
প্রকাশিত:
৮ মে ২০২২, ০৯:২৯
আরও খবর
নির্বাচনে আপৎকালীন পরিস্থিতির মোকাবিলায় প্রস্তুত প্রশাসন, থাকছে এয়ার অ্যাম্বুল্যান্স ও হেলিকপ্টার
ভারত সফরে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী ডেনিস মান্টুরোভ: দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুতের প্রস্তুতি
বিপদ না ঘটলেও দুর্ঘটনার কবলে দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার, শুভকামনা জানালেন মমতা
কেদারনাথ-গুপ্তকাশী রুটে ভয়াবহ হেলিকপ্টার দুর্ঘটনা
অভিশপ্ত ট্রেন দুর্ঘটনা, আজ হেলিকপ্টারে করে বালেশ্বর যাচ্ছেন মমতা, সকালে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
অভিশপ্ত ট্রেন দুর্ঘটনা, আজ হেলিকপ্টারে করে বালেশ্বর যাচ্ছেন মমতা, সকালে আসেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
মর্মান্তিক মৃত্যু! হেলিকপ্টারের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ব্লেডে ছিন্নভিন্ন যুবকের শরীর
মর্মান্তিক মৃত্যু! হেলিকপ্টারের সঙ্গে সেলফি তুলতে গিয়ে ব্লেডে ছিন্নভিন্ন যুবকের শরীর
মহড়া চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার, নিখোঁজ ২ পাইলট
মহড়া চলাকালীন ভেঙে পড়ল ভারতীয় সেনার চিতা হেলিকপ্টার, নিখোঁজ ২ পাইলট
সর্বাধিক পাঠিত
ইরানের সঙ্গে চুক্তি হলে পাকিস্তান যেতে পারেন ট্রাম্প, ইঙ্গিত হোয়াইট হাউসে
পুরুলিয়ায় তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে আসছেন হেমন্ত সোরেন
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান
ভোরবেলায় আয়কর হানা তৃণমুল প্রার্থী দেবাশিস কুমারের বাড়ি ও কার্যালয়ে, চাঞ্চল্য রাসবিহারীতে
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
‘মিথ্যের ফুলঝুরি ছড়াবেন না’, কোচবিহার থেকে প্রধানমন্ত্রী ও হিমন্তকে তীব্র আক্রমণ মমতার
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
জেলের ভেতরেই গাঁজা পাচারের চেষ্টা, গ্রেপ্তার পুলিশ কনস্টেবল
মহিলা ভোটারের নাম বাদ বেশি, কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলল তৃণমূল
মহিলা ভোটারের নাম বাদ বেশি, কমিশনের ভূমিকায় প্রশ্ন তুলল তৃণমূল
বিজেপির ওড়িশায় পৈশাচিক ঘটনা, বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ
বিজেপির ওড়িশায় পৈশাচিক ঘটনা, বিস্কুটের প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণ
হোয়াইট হাউসে ইসরাইল-লেবানন শান্তি বৈঠকের ঘোষণা ট্রাম্পের