পুবের কলম, নয়াদিল্লি: অযোধ্যার রামমন্দিরে নির্মাণের কাজ সম্পন্ন হয়েছে। অবশেষে মঙ্গলবার অযোধ্যার আকাশে সগর্বে উড়ল ‘ধর্মধ্বজ’। আর সেই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, আরএসএস প্রধান মোহন ভাগবত ও উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁদের বক্তব্যে কার্যতই বাজিয়ে দিলেন ‘হিন্দুরাষ্ট্রের মোহনবাঁশি’! বিবাহ পঞ্চমীর পুণ্য তিথিতে ধ্বজারোহণের মাধ্যমে রামলালার ধর্মীয় আবাস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই বিশেষ অনুষ্ঠানকে কেন্দ্র করে অযোধ্যায় মোতায়েন হয়েছে কড়া নিরাপত্তা।
অন্তত ৬৯৭০ জন নিরাপত্তা আধিকারিক মোতায়েন করা হয়েছে। হাই অ্যালার্ট জারি করা হয়েছে এটিএস, এনএসজি এবং সাইবার বিভাগের জন্য। পতাকা উত্তোলন অনুষ্ঠানে শুধু জনসাধারণ নয়, এসেছেন ৭ হাজার বিশিষ্ট অতিথি। এই পতাকাকে ‘ভারতের সাংস্কৃতিক পুনরুজ্জীবনের’ প্রতীক বলেই উল্লেখ করলেন তিনি। মঙ্গলবার রাম মন্দিরে ধ্বজা উত্তোলনের পর ঠিক প্রধানমন্ত্রী বললেন, 'যে যজ্ঞের আগুন ৫০০ বছর ধরে জ্বলছিল, তা আজ অবশেষে সম্পূর্ণ হল। আজ অযোধ্যা শহর ভারতের সাংস্কৃতিক চেতনার আরও একটি শীর্ষবিন্দুতে পরিণত হল। সারা ভারত, বিশ্ব হয়ে উঠল রামময়। রামলালার প্রতিটি ভক্তের জন্য এই সময় অসীম তৃপ্তির।’ অযোধ্যায় রাম মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আরএসএস প্রধান মোহন ভাগবত গেরুয়া পতাকা উত্তোলন করায় রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।কংগ্রেস নেতারা অভিযোগ তুলেছেন, ঐতিহাসিক স্থাপত্য সমাপ্তির অনুষ্ঠানে সরকার ধর্মীয় বিশ্বাসকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে। কংগ্রেস নেতা রশিদ আলভি বলেন, সংবিধান অনুযায়ী ভারতের কোনও রাষ্ট্রধর্ম নেই, তবুও প্রধানমন্ত্রী মন্দিরে পতাকা উত্তোলন করছেন। তিনি আরো প্রশ্ন তোলেন, তিনি কি মসজিদ, গুরুদ্বার বা গির্জায়ও পতাকা তুলবেন? আলভির দাবি, উত্তরপ্রদেশের নির্বাচনের আগে ধর্মীয় অনুভূতি উস্কে দিতেই এই উদ্যোগ। কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বলেন, বিশ্বাস ব্যক্তিগত বিষয় হলেও তার রাজনৈতিক ব্যবহার সমর্থনযোগ্য নয়। উত্তরপ্রদেশ কংগ্রেস প্রধান অজয় রাই অভিযোগ করেন, পৃথক অনুষ্ঠান করে সরকার ধর্মের নামে 'ব্যবসা' করছে।অযোধ্যায় গেরুয়া পতাকা উত্তোলনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক, মোদিকে নিশানা কংগ্রেসের
কিবরিয়া আনসারী
প্রকাশিত:
২৫ নভেম্বর ২০২৫, ১৬:৩৩
আরও খবর
‘রামের নামে যারা ক্ষমতায় এসেছে, রামই তাদের সরাবেন’: অযোধ্যায় দাঁড়িয়ে গেরুয়া শিবিরকে আক্রমণ কেজরিওয়ালের
বিধানসভায় স্ট্যালিনের ভঙ্গি নকল করে কটাক্ষ বিজয়ের, তুমুল হট্টগোল তামিলনাড়ুতে
‘৫০০ বছর অপেক্ষা করেছেন, আর ১৫ দিন ধৈর্য ধরুন’— রাম মন্দিরে অর্থ তছরুপের অভিযোগে বার্তা যোগীর
অযোধ্যার রামমন্দির থেকে অনুদানের টাকা উধাও, তদন্তে গঠিত হল বিশেষ টিম
হৃদরোগে আক্রান্ত হয়ে BLO-র মৃত্যু, মুর্শিদাবাদে শোক ও রাজনৈতিক তরজা
হৃদরোগে আক্রান্ত হয়ে BLO-র মৃত্যু, মুর্শিদাবাদে শোক ও রাজনৈতিক তরজা
'৫০০ বছর ধরে জ্বলতে থাকা যজ্ঞের আজ সমাপ্তি হলো', অযোধ্যায় ধ্বজারোহণে প্রধানমন্ত্রী মোদি
'৫০০ বছর ধরে জ্বলতে থাকা যজ্ঞের আজ সমাপ্তি হলো', অযোধ্যায় ধ্বজারোহণে প্রধানমন্ত্রী মোদি
অযোধ্যা মদ্যপানের কেন্দ্রে পরিণত, অভিযোগ কংগ্রেস নেতার
অযোধ্যা মদ্যপানের কেন্দ্রে পরিণত, অভিযোগ কংগ্রেস নেতার
মোদির নিশানায় কংগ্রেস, 'পরিবারতন্ত্র দলে উন্নতি সম্ভব নয়' কটাক্ষ প্রধানমন্ত্রীর
মোদির নিশানায় কংগ্রেস, 'পরিবারতন্ত্র দলে উন্নতি সম্ভব নয়' কটাক্ষ প্রধানমন্ত্রীর
অযোধ্যায় সাধুদের নিয়ে মিছিলের অনুমতি পেলেন না যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণ সিং
অযোধ্যায় সাধুদের নিয়ে মিছিলের অনুমতি পেলেন না যৌন নিগ্রহে অভিযুক্ত ব্রিজভূষণ সিং
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
‘বজ্রপাত থেকে বাঁচতে নারকেল গাছ লাগান’: অরণ্য সপ্তাহের সূচনায় বৃক্ষরোপণের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
হোয়াইট হাউসে ঢুকে ট্রাম্পকে আঘাত করার সক্ষমতা রয়েছে ইরানের, চরম হুঁশিয়ারি আইআরজিসির প্রাক্তন কমান্ডারের
প্রথমবারের মতো যুদ্ধে সি-ড্রোন ব্যবহার আমেরিকার, ইরানের নৌঘাঁটিতে হামলা চালাল যুক্তরাষ্ট্র