০৩ মার্চ ২০২৬, মঙ্গলবার, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

৫ বছর পর জেলমুক্ত সাইবাবা, এনআইএ’র আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

পুবের কলম, ওয়েব ডেস্ক: মাওবাদীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন, এমন অভিযোগে ২০১৪ সালে গ্রেফতার করা হয় দিল্লির অধ্যাপক জি এন সাইবাবাকে। এরপর ২০১৭ সালে নিম্ন আদালত অধ্যাপককে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায়। এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হন অধ্যাপক সাইবাবা। শুক্রবার তাঁর আবেদনের শুনানি হয় বম্বে হাইকোর্টে। সেখানে বিচারপতিরা জানান মহারাষ্ট্র পুলিশ তাঁর বিরুদ্ধে আদালতের কাছে গ্রহণযোগ্য হবে এমন কোনো ধরণের তথ্য-প্রমাণ পেশ করতে পারেনি। তাই তাঁকে সাজামুক্ত করার রায় দেয় হাইকোর্ট।

এই শুনানির কিছুক্ষণের মধ্যেই হাই কোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করে এনআইএ। সুপ্রিম কোর্ট এনআইএ-র আবেদন শুনে হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ দেয়নি। কিন্তু সুপ্রিম কোর্ট এনআইএ কে জানিয়েছে, মামলার জরুরি শুনানি করতে হলে তারা রেজিস্ট্রি বিভাগে গিয়ে আবেদন নথিভুক্ত করতে পারে। আপাতত জেলমুক্ত অধ্যাপক জি এন সাইবাবা।

আরও পড়ুন: দিল্লি বিস্ফোরণ: কাশ্মীর থেকে গ্রেফতার চিকিৎসক, এনআইএ-এর জালে অষ্টম অভিযুক্ত

আরও পড়ুন: ‘কঠোর শাস্তি হবে’ মোদির হুঙ্কারের পর দিল্লি বিস্ফোরণে তদন্তভার নিল এনআইএ
সর্বধিক পাঠিত

‘এখন শুধু নাম বাদ যাচ্ছে, ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের রাজ্যছাড়া করব’, হুঙ্কার অমিত শাহের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫ বছর পর জেলমুক্ত সাইবাবা, এনআইএ’র আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

আপডেট : ১৪ অক্টোবর ২০২২, শুক্রবার