১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুরআন পুড়িয়ে উস্কানি, সালওয়ান মোমিকার রেসিডেন্সি পারমিট প্রত্যাহার সুইডিশ কর্তৃপক্ষের

পুবের কলম, ওয়েবডেস্ক:  কুরআন পোড়ানোর মাধ্যমে উস্কানি দেওয়ার অভিযোগ ছিল ইরাকি অভিবাসী সালওয়ান মোমিকার বিরুদ্ধে। তার রেসিডেন্সি পারমিট প্রত্যাহার করল সুইডিশ কর্তৃপক্ষ। এই মুহূর্তে তাকে ইরাকে পাঠিয়ে দেওয়া হলে, তার জীবনহানি হতে পারে। সেই আশঙ্কার কথা মাথায় রেখে সালওয়ান মোমিকার নির্বাসন আপাতত স্থগিত করা হয়েছে।

২৬ অক্টোবর বৃহস্পতিবার এক সুইডিশ বৈদ্যুতিন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, সুইডেনের মাইগ্রেশন এজেন্সি চলতি সপ্তাহে এই সিদ্ধান্ত নিয়েছে। মোমিকা সুইডেনে তার আশ্রয়ের জন্য যে আবেদন করেছিলেন, তাতে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
অভিবাসন সংস্থার একজন কর্মকর্তা জানিয়েছেন, সালওয়ান মোমিকাকে সুইডেন ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে কিন্তু নিরাপত্তার খাতিরে তাকে আটকে রাখা হয়েছে।

এদিকে সুইডিশ মিডিয়া জানিয়েছে, ইরাকি এই নাগরিককে ২০২১ সালে সুইডেনে বসবাসের অনুমতি দেওয়া হয়েছিল। মাইগ্রেশন এজেন্সির মুখপাত্র জেসপার টেনগ্রোথ জানিয়েছেন, বুধবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর অর্থ হল এই ব্যক্তির মর্যাদা এবং বসবাসের অনুমতি প্রত্যাহার করা হবে এবং তাকে নির্বাসিত করা হবে’। তিনি আরও জানিয়েছেন, সালওয়ান মোমিকার তার দেশে ফিরে গেলে নির্যাতন ও অমানবিক আচরণের শিকার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই এই কথা মাথায় রেখে এই নির্বাসন কার্যকর করার একটি বাধা রয়ে গেছে।
তবে মোমিকা জানিয়েছেন, তিনি সুইডেনকে ঝুঁকিতে ফেলতে চান না। তিনি বাক স্বাধীনতার অধীনে ইসলামের সমালোচনা করার অধিকার প্রয়োগ করেছেন। তিনি তার বসবাসের অনুমতি প্রত্যাহারের সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন জানাবেন।

উল্লেখ্য, কুরআন পোড়ানোর মাধ্যমে উস্কানি দেওয়ার অভিযোগ ছিল সালওয়ান মোমিকার বিরুদ্ধে। তার এই আচরণ সুইডেনে এবং বিদেশে ইসলাম বিরোধী বিক্ষোভের মাধ্যমে বিশ্বব্যাপী মুসলিমদের ভাবাবেগে আঘাত করেছে। সুইডিশ কর্তৃপক্ষ বাকস্বাধীনতার ছাড় দিয়ে তাকে এই ধরনের বিক্ষোভ করার অনুমতি দিয়েছিল। কিন্তু মোমিকার এই কর্মকাণ্ড সুইডেনকে জঙ্গিদের লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে বলে সতর্ক করেন সুইডিশ নিরাপত্তা কর্মকর্তারা।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

সন্দেহ বাংলাদেশি: অবৈধ বসবাসের অভিযোগে ১১ জন মহিলাকে আটক মহারাষ্ট্র পুলিশের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

কুরআন পুড়িয়ে উস্কানি, সালওয়ান মোমিকার রেসিডেন্সি পারমিট প্রত্যাহার সুইডিশ কর্তৃপক্ষের

আপডেট : ২৮ অক্টোবর ২০২৩, শনিবার