পুবের কলম, ওয়েবডেস্ক: রাহুল গান্ধিকে (Rahul Gandhi) নোটিস পাঠালো উত্তরপ্রদেশের এক আদালত। আগামী ৪ এপ্রিল লোকসভার বিরোধী দলনেতাকে হাজিরর নির্দেশ দিয়েছে সম্ভলের এক জেলা আদালত। অ্যাডভোকেট সচিন গোয়েল একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, "আদালত রাহুল গান্ধির (Rahul Gandhi) বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করেছে। তাঁর বিরুদ্ধে নোটিস জারি করা হয়েছে। ৪ এপ্রিল আদালতে হাজিরা দিতে হতে হবে অথবা লিখিতভাবে জানাতে হবে।
"আরও পড়ুন:
আরও পড়ুন: লক্ষ্য ছাব্বিশের নির্বাচন, ২৩ মার্চ বৈঠকে বসছে তৃণমূলের সোশাল মিডিয়া সেল
আরও পড়ুন:
গত ১৫ জানুয়ারি দিল্লিতে কংগ্রেসের নতুন সদর দফতর উদ্বোধনে যান রাহুল গান্ধি (Rahul Gandhi)। উদ্বোধনী অনুষ্ঠানে রাহুল বলেন, "আমাদের লড়াই বিজেপি বা আরএসএসের বিরুদ্ধে নয়। লড়াইটা ভারত রাষ্ট্রের বিরুদ্ধে।" তাঁর এই মন্তব্যের জেরে সিমরন গুপ্তা পিএম/এমএলএ আদালতে মামলা দায়ের করেন। বিরোধী দলনেতার বিরুদ্ধে এফআইআর দায়েরেও দাবি তোলেন তিনি।
এই দাবি খারিজ করে দেয় আদালত। এরপর সম্ভল জেলা আদালতে আবেদন জানানো হয়। এরপরই জেলা আদালত রাহুল গান্ধির (Rahul Gandhi) বিরুদ্ধে নোটিস জারি করল। ৪ এপ্রিল তাঁকে আদালতে হাজিরার দিতে হবে।আরও পড়ুন:
https://www.youtube.com/watch?v=sjpv9xACaKs&feature=youtu.be