পুবের কলম, ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশের সম্ভল সহিংসতা মামলায় বড় আইনি অগ্রগতি। জেলা মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট (CJM) বিভাংশু সুধীরের আদালত এএসপি অনুজ চৌধুরি, সাব-ইনস্পেক্টর অনুজ তোমারসহ ১৫ থেকে ২০ জন অজ্ঞাতপরিচয় পুলিশকর্মীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে। ২০২৪ সালের এই মামলায় পুলিশের গুলিচালনার অভিযোগ উঠে আসে, যেখানে ২৪ বছর বয়সি এক যুবক গুরুতর জখম হন।
আরও পড়ুন:
আরও পড়ুন:
উল্লেখ্য, ২৪ নভেম্বর ২০২৪-এ আদালতের নির্দেশে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (ASI) শাহী জামে মসজিদে সমীক্ষা চালাতে গেলে উত্তেজনা ছড়ায়।
৫০০ বছরের প্রাচীন এই মসজিদটি মুঘল আমলে ভেঙে দেওয়া হিন্দু মন্দিরের জায়গায় নির্মিত হয়েছে — এমন অভিযোগের ভিত্তিতেই ওই সমীক্ষার নির্দেশ দেওয়া হয়েছিল। প্রথম পর্যায়ের সমীক্ষা নির্বিঘ্নে চললেও দ্বিতীয় দফায় মসজিদের ওজুখানা খালি করতে গিয়ে গুজব ছড়িয়ে পড়ে যে মসজিদ “খোঁড়া হচ্ছে”। এরপরই সংঘর্ষ বাঁধে। সহিংসতার ঘটনায় পুলিশ ৭৯ জনকে গ্রেফতার করে, যার মধ্যে তিনজন মহিলা। পুরো ঘটনার পর সাম্ভল কোটওয়ালি এবং নাখাসা থানায় মোট ১২টি পৃথক এফআইআর দায়ের হয়।