পুবের কলম প্রতিবেদক: স্বাধীনতার বহু আগে থেকেই রামপুরহাটে বসবাসকারী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (SIR) শুনানিতে তলব পেলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। নির্বাচন কমিশনের নোটিস অনুযায়ী, আগামী ১৯ জানুয়ারি, সোমবার সকাল ১১টায় তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে।
আরও পড়ুন:
আরও পড়ুন:
উল্লেখ্য, এর আগে সাংসদ-অভিনেতা দেব, কবি জয় গোস্বামী, ক্রিকেটার মহম্মদ শামি, প্রাক্তন ক্রীড়াবিদ লক্ষ্মীরতন শুক্লাসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিকে শুনানিতে ডাকা হয়েছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, পরিকল্পিতভাবেই এসআইআর-এর নামে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃদ্ধ ও অসুস্থদের ক্ষেত্রে বাড়িতে গিয়ে শুনানির দাবি জানালেও কমিশনের তরফে এখনও সাড়া মেলেনি।