০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শুনানি পর্বে হয়রানির অভিযোগে উত্তাল সন্দেশখালি, ভাঙচুর বিডিও অফিস

পুবের কলম, ওয়েবডেস্ক: ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার শুনানি চলাকালীন হয়রানির অভিযোগকে ঘিরে উত্তেজনা ছড়াল উত্তর ২৪ পরগনার সন্দেশখালি ১ নম্বর ব্লকে। মঙ্গলবার এই অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভকারীরা সন্দেশখালি ১-এর বিডিও অফিসে ভাঙচুর চালায় বলে অভিযোগ উঠেছে। পরিস্থিতি সামাল দিতে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ন্যাজাট থানার পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুনানির জন্য আসা বেশ কয়েকজন অভিযোগ করেন, তাঁদের ইচ্ছাকৃতভাবে ডেকে এনে হয়রানি করা হচ্ছে। তাঁদের দাবি, পুরো প্রক্রিয়ার উদ্দেশ্য সাধারণ মানুষকে হেনস্তা করা। এই অভিযোগ নিয়ে বিডিও অফিসের কর্মীদের সঙ্গে প্রথমে বচসা শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা অফিস চত্বরে ভাঙচুর চালায় বলে অভিযোগ।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে পিছোল মমতার মামলার শুনানি, দুপুরের পর শুনানির সম্ভাবনা

বিডিও সায়ন্তন সেন ঘটনার প্রেক্ষিতে জানান, প্রশাসন মানুষের স্বার্থেই কাজ করছে। তবে কিছু ক্ষেত্রে ভুল বোঝাবুঝির কারণেই এই ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে তাঁর দাবি। ভাঙচুরে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, এর আগেও ফরাক্কা ও উত্তর দিনাজপুরের চাকুলিয়ায় SIR শুনানি পর্বে হয়রানির অভিযোগে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। চাকুলিয়ার ঘটনায় নির্বাচন কমিশন কঠোর পদক্ষেপ নেয়। জেলাশাসককে এফআইআর করার নির্দেশ দেওয়া হয় এবং ঘটনার রিপোর্ট তলব করা হয়। সেই ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

আরও পড়ুন: এসআইআর প্রক্রিয়ায় হয়রানির অভিযোগ, বর্ধমান স্টেশনে রেল অবরোধে, থমকে ট্রেন চলাচল

আরও পড়ুন: মায়ানমারের বিরুদ্ধে জাতিগত নিধনের মামলার শুনানি শুরু
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শুনানি পর্বে হয়রানির অভিযোগে উত্তাল সন্দেশখালি, ভাঙচুর বিডিও অফিস

আপডেট : ২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার