পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারে ভোটপর্ব মিটতেই এক্সিট পোল প্রকাশ করতে শুরু করেছে একাধিক সংস্থা। মঙ্গলবার সন্ধ্যায় পিপলস পালস, পিপলস ইনসাইট, ম্যাট্রিজ এবং পি-মার্কের প্রকাশিত এক্সিট পোল অনুসারে, বিহারে আরও একবার প্রত্যাবর্তন হতে চলেছে এনডিএর। সব ঠিক থাকলে ফের মুখ্যমন্ত্রীর কুরসিতে বসতে চলছেন নীতীশ কুমার। আশা জাগালেও শরিকদের ব্যর্থতায় ফের বসা হচ্ছে না তেজস্বী যাদবের। উপরে যে যে সম্ভাবনার কথা বলা সবটাই অনুমানের ভিত্তিতে। বিহারের নির্বাচন নিয়ে অধিকাংশ সংস্থার এক্সিট পোল অন্তত সেদিকেই ইঙ্গিত করছে। এদিকে ওই সংস্থাগুলির এক্সিট পোল নিয়ে আপ সাংসদ সঞ্জয় সিং বলেছেন, “আমাদের ১৪ নভেম্বর চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে। আমি একটা কথা পরিষ্কার করে বলছি, ভোট চুরি এই নির্বাচনে গভীর প্রভাব ফেলবে। এটি সত্য যে বিহারে ৮০ লক্ষ ভোট চুরি হয়েছে। ৮০ লক্ষ ভোটার তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে।” বিহার এসআইআর-এর প্রসঙ্গ টেনে শাসক শিবিরকে নিশানা করে আপ সাংসদের বক্তব্য, “আমরা দেখেছি, নির্বাচনের আগে কীভাবে মৃত ব্যক্তিদের স্বাক্ষর নিয়ে ফর্ম জমা দেওয়া হচ্ছিল। এমন মানুষদের স্বাক্ষর নিয়ে ফর্ম জমা দেওয়া হচ্ছিল, যারা এমনকি উপস্থিত হননি। এভাবেই এই কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। জ্ঞানেশ কুমার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পুরো বিজেপি এর সঙ্গে জড়িত। এটি অবশ্যই নির্বাচনের ফলাফলের উপর প্রভাব ফেলবে।”
১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বিহারে ৮০ লক্ষ ভোট চুরি হয়েছে: ভোট চুরি নিয়ে কমিশনকে তোপ সঞ্জয়ের
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার
- 250
সর্বধিক পাঠিত






























