০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

৫১তম প্রধান বিচারপতি হিসাবে সোমবার শপথ নিলেন সঞ্জীব খান্না

পুবের কলম, ওয়েব ডেস্কঃ দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন বিচারপতি সঞ্জীব খান্না। আজ, ১১ নভেম্বর রাষ্ট্রপতি ভবনে এই শপথগ্রহণ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছিলেন বিদায়ী প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ও। এ দিন সকালে রাইসিনা হিলসের এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের ৫১তম প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর প্রধান বিচারপতি পদে সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করা হয়। তার পর ২৪ অক্টোবর সেই প্রস্তাবে সিলমোহর দেয় কেন্দ্র। ইতিমধ্যে রবিবার প্রধান বিচারপতি পদ থেকে অবসর নিয়েছেন ডি ওয়াই চন্দ্রচূড়। তারপরেই সোমবার শপথ নিলেন বিচারপতি সঞ্জীব খান্না। আগামী সাত মাসের জন্য প্রধান বিচারপতি পদে থাকবেন সঞ্জীব। ২০২৫ সালের ১৩ মে তিনি অবসর নেবেন।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ইমরান খান ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’: পিটিআই প্রধানকে দাগিয়ে দিল পাক আইএসপিআর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

৫১তম প্রধান বিচারপতি হিসাবে সোমবার শপথ নিলেন সঞ্জীব খান্না

আপডেট : ১১ নভেম্বর ২০২৪, সোমবার