১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সউদি আরব: বয়স্কদের ৬০ শতাংশই স্থূলতার সমস্যায় ভুগছে

পুবের কলম,ওয়েবডেস্ক: সউদি আরবে বয়স্ক  নাগরিকদের মধ্যে ৬০ শতাংশই অতিরিক্ত ওজন বা স্থূলতার সমস্যায় ভুগছে। দেশটির এক স্বাস্থ্য বিশেষজ্ঞ এ তথ্য জানিয়েছেন। ডক্টর আবদুলরহমান আল কাহতানি বলেন, দেশটির প্রতি পাঁচজন প্রাপ্তবয়স্কের মধ্যে তিনজনেরই অতিরিক্ত ওজন বা তারা স্থূলকায়। সউদি স্বাস্থ্য কাউন্সিলের ১০ বছরের গবেষণার কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই পরিসংখ্যান খুবই উদ্বেগজনক। অতিরিক্ত ওজন ও স্থূলতার কারণে অন্যান্য রোগের প্রকোপ বাড়ছে, যা স্বাস্থ্য ও অর্থনীতির  ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।’ স্থূলতার অর্থনৈতিক প্রভাব তুলে ধরে ড. আল কাহতানি বলেছেন, ‘এ বিষয়ে ২০১৯ সালে খরচ হয়েছে ৭২ বিলিয়ন সউদি রিয়াল।’ ২০২৩ সালে স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে পাবলিক বাজেটের ৩৮ শতাংশ বরাদ্দ দেওয়া হয়। স্বাস্থ্য সচেতনতা বিশেষজ্ঞ উচ্চ ক্যালরি ও চর্বিযুক্ত খাবার-সহ অস্বাস্থ্যকর জীবনযাত্রার জন্য স্থূলতাকে দায়ী করেছেন। তাছাড়া অন্যান্য কারণগুলোর মধ্যে অন্যতম হল অলসতা, সামাজিক যোগাযোগমাধ্যম এবং টিভি স্ক্রিনে দীর্ঘ সময় কাটানো। পাশাপাশি ফল ও শাকসবজি কম খাওয়া ও বেশি পরিমাণে মাংস খাওয়া।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

ভোটার তালিকা সংশোধন নিয়ে তৎপর মমতা, ভবানীপুরে বিএলএ-দের নিয়ে তৃতীয়বার বৈঠক মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সউদি আরব: বয়স্কদের ৬০ শতাংশই স্থূলতার সমস্যায় ভুগছে

আপডেট : ২৮ অগাস্ট ২০২৩, সোমবার