পুবের কলম, ওয়েবডেস্ক: ৩ জন ভারতীয় সহ ১০১ জন বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করল সউদি আরব। যা গত দু’বছরের তুলনায় প্রায় তিন গুণ। জানা গেছে, ২০২৪ সালের শুরু থেকে এখনও পর্যন্ত ১০১ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এতে পাকিস্তানের ২১ জন, ইয়েমেনের ২০ জন, সিরিয়ার ১৪ জন ও নাইজেরিয়ার ১০ জন নাগরিককে মৃত্যুদণ্ড দেওয়া হয় ।এ ছাড়াও শ্রীলঙ্কা, আফগানিস্তান, মিশর, ফিলিপিন্স, সুদানসহ একাধিক দেশের নাগরিক রয়েছেন তালিকায়। ২০২২ এবং ২০২৩ সালে এই সংখ্যাটি ছিল ৩৪। এই বছরে সর্বশেষ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে ইয়েমেনের এক নাগরিককে। মাদক পাচারের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন তিনি। বিভিন্ন দেশে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্তদের ফাঁসি দেওয়া হয়। সউদি আরবে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত আসামিদের মাথা কেটে নেওয়া হয়।
১৪ ডিসেম্বর ২০২৫, রবিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
৩ ভারতীয় সহ শতাধিক বিদেশীর মৃত্যুদণ্ড সউদিতে
-
ইমামা খাতুন - আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, মঙ্গলবার
- 85
ট্যাগ :
সর্বধিক পাঠিত






























