১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সউদি আরব:সন্তান স্কুলে না গেলে অভিভাবকদের জেল!  

পুবের কলম,ওয়েবডেস্ক: সউদি আরবে কোনও কারণ  ছাড়া কোনও শিক্ষার্থী দিনের পর দিন স্কুলে অনুপস্থিত  থাকলেই বিপদ। এক্ষেত্রে উপযুক্ত কারণ দেখাতে না পারলে ওই শিক্ষার্থীদের অভিভাবকদের হাজতবাস হতে পারে। বৃহস্পতিবার সউদি আরবের শিক্ষামন্ত্রক এক ঘোষণায় বলেছে, যদি কোনও শিক্ষার্থী ২০ দিন স্কুলে  অনুপস্থিত থাকে, তাহলে সে বিষয়ে পাবলিক প্রসিকিউশন অফিস বিষয়টি তার অভিভাবকদের জানাবে। পরে বিষয়টি নিয়ে তদন্তও করবে এই অফিস। এ ব্যাপারে অভিভাবকদের গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে মামলা হতে পারে। আদালত তদন্ত সাপেক্ষে অভিভাবকদের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিতে পারবে। শিক্ষামন্ত্রক জানিয়েছে, কোনও শিক্ষার্থী ৩দিন অনুপস্থিত থাকলে একটি প্রাথমিক সতর্কতা জারি করা হবে এবং তাকে একজন কাউন্সিলরের কাছে স্থানান্তর করা হবে। ৫দিন অনুপস্থিত থাকলে দ্বিতীয় দফায় সতর্কতা জারি করা হবে এবং অভিভাবককে এ ব্যাপারে অবহিত করা হবে। অনুপস্থিতি ১০দিনে গড়ালে তৃতীয় দফা সতর্কতা জারি করা হবে এবং অভিভাবকদের স্কুলে তলব করা হবে। স্কুলে উপস্থিতির পর তাদের  একটি  অঙ্গীকার পত্রে সই করতে হবে। ১৫দিন অনুপস্থিত থাকলে শিক্ষা বিভাগের মাধ্যমে ওই শিক্ষার্থীকে অন্য স্কুলে  স্থানান্তর করা হবে। আর অনুপস্থিতি ২০দিন ছাড়িয়ে গেলে এ ব্যাপারে শিক্ষাবিভাগ শিশু সুরক্ষা আইন প্রয়োগ করবে। সেক্ষেত্রে অভিভাবকদের জেলও হতে পারে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

আগামী সপ্তাহে ইরানে হামলার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সউদি আরব:সন্তান স্কুলে না গেলে অভিভাবকদের জেল!  

আপডেট : ২৭ অগাস্ট ২০২৩, রবিবার