১২ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

তেল উৎপাদন কমাবে সউদি আরব, বাড়ছে তেলের দাম

পুবের কলম,ওয়েবডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়াতে উৎপাদন হ্রাস করছে সউদি আরব। আগামী জুলাই থেকে দৈনিক ১৫ লক্ষ ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন কমাবে দেশটি। সউদি আরব একাই নয়, ওপেক প্লাস বলছে, জোটগতভাবে মোট ১৪ লক্ষ ব্যারেল উৎপাদন কমানো হবে।

সউদি আরব ও ওপেক প্লাসের এমন সিদ্ধান্তের ফলে আরও এক দফা বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সিদ্ধান্ত ঘোষণার পর এশিয়ার বাণিজ্যে ব্রেন্ট অপরিশোধিত তেলের মূল্য ২ শতাংশেরও বেশি বেড়ে ব্যারেলপ্রতি প্রায় ৭৮ মার্কিন ডলার হয়েছে।

আরও পড়ুন: সৌদিতে বাস দুর্ঘটনায় নিহত বহু ভারতীয় ওমরাহযাত্রী, গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী মোদি

জ্বালানি তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। এ সংগঠনের সঙ্গে রাশিয়া ও তার নেতৃত্বাধীন কিছু দেশ নিয়ে গঠিত ওপেক প্লাস। বিশ্বের প্রায় ৪০ শতাংশ অপরিশোধিত তেল উৎপাদন করে এই জোটের দেশগুলো। জোটটির নীতিগত সিদ্ধান্ত বিশ্ববাজারে তেলের দামে বড় প্রভাব ফেলে। এর আগে ওপেক প্লাসভুক্ত দেশগুলো জ্বালানি তেলের উৎপাদন কমানোর জন্য দুই দফা সিদ্ধান্ত নিয়েছিল।

আরও পড়ুন: গাজা যুদ্ধ, ইরান হামলা: ইসরাইলের পাশে ছিল ৬ আরব দেশ

অবশেষে রবিবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেক প্লাসের সদস্য দেশগুলোর মন্ত্রীদের দীর্ঘ সাত ঘণ্টার বৈঠক শেষে সউদি আরব এ সিদ্ধান্ত নেয়। সংবাদ সম্মেলনে সউদি আরবের জ্বালানিমন্ত্রী আবদুল আজিজ বিন সালমান এই চুক্তিকে অভূতপূর্ব বলেছেন। এ ছাড়া তিনি নতুন উৎপাদন লক্ষ্যমাত্রাকে অনেক বেশি স্বচ্ছ ও ন্যায্য বলে দাবি করেছেন।

আরও পড়ুন: সব ধরনের ভিসাতেই করা যাবে ওমরাহ, স্পষ্ট করল সউদি

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

নাইটক্লাবে নিষিদ্ধ আতশবাজি, দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে কড়া গোয়া সরকার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

তেল উৎপাদন কমাবে সউদি আরব, বাড়ছে তেলের দাম

আপডেট : ৫ জুন ২০২৩, সোমবার