পুবের কলম, ওয়েবডেস্কঃ ভারতীয় উমরাহ যাত্রীদের জন্য বিধিনিষেধ শিথিল করল সউদি আরব। এখন থেকে ভারতীয় যাত্রীদের সরাসরি উমরাহ ভিসা প্রদান করা হচ্ছে বলে জানিয়েছে সউদির হজমন্ত্রক। নয়া নির্দেশনা অনুযায়ী– ভারত– পাকিস্তান ও মিশর থেকে উমরাহ যাত্রীরা কোয়ারেন্টাইন ছাড়াই সরাসরি সউদি আরবে প্রবেশ করতে পারবেন। তবে কয়েকটি শর্ত রয়েছে। যেসকল ভারতীয় ফাইজার– মর্ডানা– অ্যাস্ট্রাজেনেকা ও কোভিশিল্ড ভ্যাকসিনগুলির মধ্যে যেকোনও একটির পূর্ণ ডোজ নিয়েছেন বা জনসন অ্যান্ড জনসনের একটি ডোজ নিয়েছেন শুধু তাঁরাই ছাড় পাবেন।
তাঁদেরকে সউদিতে গিয়ে প্রথম অবস্থায় আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না।আরও পড়ুন:
এর পাশাপাশি যাঁরা সিনোফার্ম বা সিনোভ্যাকের পূর্ণ ডোজ নিয়ে অতিরিক্ত বুস্টার ডোজটি নিয়েছেন– তাঁদেরও কোয়ারেন্টাইনে রাখা হবে না। তবে সউদি আরবে অনুমোদিত নয়– এমন ভ্যাকসিন যাঁরা নিয়েছেন তাঁদের প্রথমত ৩ দিনের জন্য মদিনা শরীফে কোয়ারেন্টাইনে রাখার নিয়ম করা হয়েছে। এই কোয়ারেন্টাইনের দ্বিতীয় দিনে আরটিপিসিআর টেস্টের ব্যবস্থা করা হবে এবং ফল নেগেটিভ এলে তবেই উমরাহর অনুমতি পাবেন যাত্রীরা। এর আগে সিনোফার্ম– সিনোভ্যাক ও কোভ্যাকসিনকে অনুমোদন দিয়েছিল সউদি আরব।
আরও পড়ুন:
উল্লেখ্য, করোনার জন্য ভারত থেকে ওমরাহ বন্ধ রয়েছে। ইতিমধ্যে সউদি হজ মন্ত্রক বেশ কিছু নিয়ম শিথিল করেছে এবং এ বছর হজের পূর্ণ প্রস্তুতিও শুরু হয়েছে। এবার উমরাহ নিয়ে নতুন ঘোষণায় আশাবাদী উমরাহ ট্যুর ট্রাভেল এজেন্সিগুলি। তাদের অফিসের ঝাঁপ খোলা শুরু হয়ে যাবে এরপর থেকে। উমরাহের জন্য অতিরিক্ত চাপ সামলাতে ব্যস্ত হয়ে পড়বেন তাঁরা।