০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নারী নিরাপত্তায় অবনতি: ওডিশায় স্কুল চত্বরেই ছাত্রীকে গণধর্ষণ, ভিডিও ভাইরাল করে গ্রেফতার ৬

পুবের কলম, ওয়েবডেস্ক: ওডিশার বলাঙ্গির জেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় শিউরে উঠছে রাজ্য। খোদ স্কুল চত্বরের ভেতরেই ওই নাবালিকাকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠেছে তার পাঁচ সহপাঠী এবং এক যুবকের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই তদন্তে নেমে পুলিশ মোট ৬ জনকে গ্রেফতার করেছে।

বলাঙ্গির জেলার তুরেকেলা থানা এলাকার একটি স্কুলে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য বিশেষ টিউশন ক্লাসের ব্যবস্থা করা হয়েছিল। অভিযোগ, সেই ক্লাসের পরেই পাঁচ জন সহপাঠী এবং ২২ বছর বয়সী এক যুবক ওই ছাত্রীকে ঘিরে ধরে এবং স্কুল চত্বরেই গণধর্ষণ করে। নারকীয় এই অত্যাচারের এখানেই শেষ নয়; অভিযুক্তরা গোটা ঘটনার ভিডিও রেকর্ড করে তা অন্যদের পাঠিয়ে দেয়।

আরও পড়ুন: ওড়িশায় খ্রিস্টান যাজককে নির্মম নির্যাতন, বিজেপিকে ‘জঙ্গলরাজ’ তোপ ওয়াইসির

বলাঙ্গির জেলার পুলিশ সুপার অভিলাষ জি মঙ্গলবার সংবাদমাধ্যমকে জানান, নির্যাতিতার পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, “সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি আমাদের তদন্তে বড় সূত্র হিসেবে কাজ করেছে। ওই ভিডিও দেখেই আমরা অভিযুক্তদের শনাক্ত করি এবং তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, নির্যাতনের সময় ভিডিও তুলে তা ছড়িয়ে দেওয়া হয়েছিল।” ধৃতদের বর্তমানে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: ওডিশায় যুবককে গণপিটুনি, নগ্ন করে রাস্তায় ঘোরানোর অভিযোগ, গ্রেফতার ২ অভিযুক্ত

আরও পড়ুন: হরিয়ানায় তরুণীকে গণধর্ষণ, চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছুড়ে ফেলে হল নির্যাতিতাকে
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নারী নিরাপত্তায় অবনতি: ওডিশায় স্কুল চত্বরেই ছাত্রীকে গণধর্ষণ, ভিডিও ভাইরাল করে গ্রেফতার ৬

আপডেট : ৪ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার