১৮ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর উপস্থিতিতে  নিমপীঠে শুরু হলো সুন্দরবনের চাষিদের স্বনির্ভর করার প্রশিক্ষন

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : চাষীদের উন্নত মানের চাষের কাজে আরো বেশি করে আগ্রহ বাড়াতে ও স্বনির্ভর করতে সুন্দরবন উন্নয়ন দপ্তরের উদ্যোগে পর্যায়ক্রমে সুন্দরবনের ১৩ টি ব্লকের চাষীদের নিয়ে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হয়ে গেল বৃহস্পতিবার জয়নগর ২ নং ব্লকের নিমপীঠ রামকৃষ্ণ কৃষি বিজ্ঞান কেন্দ্রে।এদিন এই শিবিরের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বংকিম চন্দ্র হাজরা,জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ, সুন্দরবন উন্নয়ন দপ্তরের যুগ্ম অধিকর্তা অরুপ হালদার জয়নগর ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি মোনাজাত আলি খান সহ আরো অনেকে। এদিন রাজ্যের মন্ত্রী বলেন, সুন্দরবনের চাষীদের প্রশিক্ষণ শিবিরের মধ্যে দিয়ে স্বনির্ভর হওয়ার লক্ষ্যে এই শিবিরের কাজ শুরু হলো।সুন্দরবনের ১৩ টি ব্লকের ৪০ জন চাষিকে নিয়ে এই শিবির শুরু হলো। পর্যায়ক্রমে ১২ টি শিবিরের মধ্যে দিয়ে সুন্দরবনের চাষিদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আর এই এই শিবিরে যোগ দিয়ে খুশি সুন্দরবনের চাষিরা।-

আরও পড়ুন: সাগরে দক্ষিণ ২৪ পরগনা প্রেস ক্লাবের জমিতে গড়ে ওঠা পার্কের উদ্বোধন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী
সর্বধিক পাঠিত

পবিত্র রমজানে আল-আকসা মসজিদে প্রবেশে কঠোর বিধিনিষেধ, মোতায়েন বিপুল সংখ্যক ইসরায়েলি পুলিশ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর উপস্থিতিতে  নিমপীঠে শুরু হলো সুন্দরবনের চাষিদের স্বনির্ভর করার প্রশিক্ষন

আপডেট : ৩ নভেম্বর ২০২২, বৃহস্পতিবার