১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুণের হোটেলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৬ দমকল ইঞ্জিন

পুবের কলম ওয়েব ডেস্ক: গুজরাটে সেতু দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকল পুনে। মঙ্গলবার পয়লা নভেম্বর সকাল সকাল পুনের লুল্লানগর এলাকায় জেকে হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই হোটেলের এক তলায় ভারতের প্রাক্তন পেসার জাহির খানের রেস্তরাঁও রয়েছে বলে খবর। তবে বিল্ডিংয়ের উপরের তলায় আগুন লেগেছে বলেই জানা গেছে। খবরটি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। ঘটনাস্থলে ৬ টি দমকল ইঞ্জিন আসে।

সূত্রে জানা গিয়েছে, আগুন নিয়ন্ত্রণে এসেছে ৷ এখন কুলিং প্রসেস চলছে ৷ হোটলের চার তলায় প্রথম আগুন লাগে। গোটা হোটেলটি কাচের দেওয়ালে মোড়া রয়েছে। তার ফলে হোটলের ভিতরেই ধোঁয়া আটকে প্রাণনাশের আশঙ্কা দেখা দেয়।

আরও পড়ুন: Fire: আনন্দপুরের গুলশান কলোনীতে আগুন

তবে সূত্র মারফত জানা গিয়েছে, আপাতত দমকলবাহিনী আগুন নিয়ন্ত্রণ করতে পেরেছে। ঘটনায় হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। কিন্তু ঠিক কী কারণে এই আগুন লাগল, তা সঠিক জানা যায়নি।

আরও পড়ুন: হুগলির উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ স্থানে অগ্নিকাণ্ড

হোটেলটির ওই বিল্ডিংয়ে একাধিক দোকান ও রেস্তোরা রয়েছে। ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রকাশ করছেন রেস্তোরার মালিকরাও। ইতিমধ্যে সামাজিক মাধ্যমে হোটেলের অগ্নিকাণ্ডের ছবি, ভিডিও প্রকাশিত হয়েছে।

আরও পড়ুন: ফের শহরের দু’প্রান্তে বিধ্বংসী আগুন

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুণের হোটেলে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৬ দমকল ইঞ্জিন

আপডেট : ১ নভেম্বর ২০২২, মঙ্গলবার