১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শালিমার জিআরপি’র তৎপরতায় উদ্ধার গাঁজা , গ্রেফতার ১

আইভি আদক, হাওড়া: হাওড়ার শালিমার জিআরপি’র তৎপরতায় উদ্ধার হলো বেশ কয়েক কেজি গাঁজা। বিশেষ সূত্রে খবর পেয়ে শালিমার জিআরপি শনিবার রাতে অভিযান চালিয়ে ওই গাঁজা উদ্ধার করে। ওড়িশা থেকে আসা এক ব্যক্তির ট্রলি ব্যাগ থেকে ওই গাঁজা উদ্ধার হয়।

.জিআরপি তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। জানা যায়, ওই ব্যক্তির নাম প্রকাশ চন্দ্র সাউ। ওড়িশার বাসিন্দা। অভিযোগ, ধৃত ব্যক্তি একটি ট্রলি ব্যাগে করে ১১ প্যাকেট গাঁজা নিয়ে প্রথমে শালিমারে আসেন এবং সেখান থেকে শিয়ালদহের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। তার আগেই শালিমার জিআরপি তাঁকে গাঁজা সহ হাতেনাতে ধরে ফেলে। রবিবার ধৃতকে হাওড়া আদালতে তোলা হচ্ছে। ধৃতের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

যত দ্রুত সম্ভব ইরান ছাড়ুন: ভারতীয় নাগরিকদের জরুরি নির্দেশ দিল ভারতীয় দূতাবাস

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শালিমার জিআরপি’র তৎপরতায় উদ্ধার গাঁজা , গ্রেফতার ১

আপডেট : ২ ফেব্রুয়ারী ২০২৫, রবিবার