পুবের কলম, ওয়েবডেস্ক: গণধর্ষণের দুই মহিলাকে নগ্ন করে রাস্তায় ঘোরানোর বিভীষিকাময় ঘটনা সামনে এসেছে মণিপুরে। তিনজন কুকি মহিলাকে গণধর্ষণও করা হয়েছিল বলে অভিযোগ। এবার এই ঘটনা নিয়ে ক্ষুদ্ধ হলেন দেশের সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন:
এই ঘটনায় স্বতঃপ্রণোদিত হয়ে পদক্ষেপ করার হুঁশিয়ারি দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। এই ঘটনার প্রেক্ষিতে প্রধান বিচারপতি চন্দ্রচূড় সরকারকে অবিলম্বে ব্যবস্থা নিতে বলেছেন।
এমনকি ঘটনা নিয়ে সরকারের কাছে রিপোর্টও চেয়েছে সুপ্রিম কোর্ট।আরও পড়ুন:
ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরামের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, নিগৃহীত দুই মহিলা কুকি সম্প্রদায়ের। গত ৪ মে ঘটনা। ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা দেশে।
নিন্দা প্রকাশ করেছে মণিপুরের মুখ্যমন্ত্রী বীরেন্দ্র সিং, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়।আরও পড়ুন:
মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ৩৫ কিলোমিটার দূরে কাঙ্গপোকপি জেলায় দুই মহিলাকে একদল ব্যক্তি জোর করে নগ্ন করে এবং ওই অবস্থায় রাস্তায় ঘোরায়। ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরামের তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, নিগৃহীত দুই মহিলা কুকি সম্প্রদায়ের। ওই দুই মহিলা কাতরভাবে সাহায্যের আর্জি জানাচ্ছিলেন। তবুও কেউ এগিয়ে আসেননি।
যদিও পুলিশের দাবি, ঘটনাটি অন্য জেলায় ঘটেছে। এফআইআর দায়ের করা হয়েছে কাঙ্গপোকপি জেলা থেকে।আরও পড়ুন:
মুখ্যমন্ত্রী বীরেন সিং পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও টুইট করে জানান, তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। কোনও অপরাধীদের ছাড় দেওয়া হবে না।
আরও পড়ুন: