১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা

পুবের কলম ওয়েবডেস্ক: বিজেপির নতুন রাজ্য সভাপতি হতে পারেন শমীক ভট্টাচার্য। জোর গুঞ্জন বিজেপির অন্দরে। সুকান্ত না শমীক কে পাবেন এই দায়িত্ব এই জল্পনার মাঝেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তবে রাজ্য সভাপতি হিসাবে শমীক ভট্টাচার্য়ের নাম জোরালো হচ্ছিল। এবার সেই  জল্পনা অবসানের পথে। সূত্রের খবর, দিল্লি থেকে ফিরছেন বিজেপি নেতা। দুপুর ২ টোয় মনোনয়ন পেশ করবেন তিনি। আর কোনও মনোনয়ন জমা না পড়লে শমীক ভট্টাচার্যই হবেন রাজ্য বিজেপির সভাপতি।

আজ, বুধবার শুরু হচ্ছে বিজেপির রাজ্য সভাপতি নির্বাচনে প্রক্রিয়া।  সল্টলেকের দলীয় কার্যালয়ে হবে নির্বাচন প্রক্রিয়া। মঙ্গলবার বিজ্ঞপ্তি প্রকাশ করে বঙ্গ বিজেপির সভাপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে করা হয়েছিল।

আরও পড়ুন: এসআইআর-এর নামে ‘মৃত্যুমিছিল’! ৮৪ জনের প্রাণহানির দায়ে বিজেপিকে তোপ মমতার

মঙ্গলবার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, বুধবার মনোনয়নপত্র জমা নেওয়ার পরে সেদিনই ‘স্ক্রটিনি’ করা হবে। মনোনয়ন প্রত্যাহার করতে চাইলে সেদিনই করতে হবে। বুধবারই চূড়ান্ত প্রার্থীতালিকা প্রকাশ করবে বিজেপি। বৃহস্পতিবার নির্বাচনের পরে ওইদিনই রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে। বৃহস্পতিবারের নির্বাচনে কারা ভোট দেবেন, সেই তালিকাও ইতিমধ্যে প্রকাশ করেছে বিজেপি। তালিকায় রয়েছে ২৯৪ জনের নাম।  বৃহস্পতিবার সায়েন্স সিটি চত্বরে আনুষ্ঠানিকভাবে নয়া রাজ্য সভাপতির নাম ঘোষণা ও সভাপতি বরণ অনুষ্ঠান হবে।

আরও পড়ুন: আরএসএস কোনও আধা-সামরিক সংগঠন নয়, বিজেপিকে দেখে সংঘের বিচার করলে ভুল হবে: মোহন ভাগবত

আরও পড়ুন: অনুদানের ৮২ শতাংশই বিজেপির ঘরে, বিতর্কে ইলেক্টোরাল ট্রাস্ট

ট্যাগ :
সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাজ্য বিজেপির নতুন সভাপতি হতে চলেছেন শমীক ভট্টাচার্য, ঘোষণা সময়ের অপেক্ষা

আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার