১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘ইডি-সিবিআই নিয়ে মামলায় ধাক্কা’, বিরোধীদের তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর

পুবের কলম, ওয়েবডেস্ক কেন্দ্রীয় সরকার ইডি-সিবিআইয়ের অপব্যবহার করছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে বিরোধীদের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সিগুলিকে ব্যবহার করছে। বিরোধীদের কণ্ঠরোধ করতে এজেন্সিগুলিকে হাতিয়ার করছে গেরুয়া শিবির। এই অভিযোগে ১৪ বিরোধী দলের করা মামলা সম্প্রতি খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টে।

শুধু তাই নয়, শীর্ষ আদালত সাফ জানিয়ে দিয়েছে, রাজনীতিবিদদের জন্য আলাদা-আলাদা আইন প্রণয়ণ করা সম্ভব নয়। সুপ্রিম কোর্টে বিরোধীদের এই ধাক্কা খাওয়া নিয়ে এবার কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এই প্রসঙ্গে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, মামলা খারিজ করে আদালত জোর ‘ধাক্কা’ দিয়েছে বিরোধীদের।

আরও পড়ুন: এক হাজার কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতির অভিযোগ: কলকাতার একাধিক জায়গায় সিবিআইয়ের তল্লাশি অভিযান

অন্যদিকে সিনিয়র আইনজীবী তথা কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভির অভিযোগ ছিল,  ২০১৪ সাল থেকে যে সমস্ত রাজনৈতিক নেতার বিরুদ্ধে সিবিআই-ইডি তদন্ত করছে, তাদের শতকরা ৯৫জন বিরোধী দলের সদস্য। যেভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে, তা নিয়ে আদালতের কিছু করা উচিত। নেতাদের গ্রেফতারি নিয়ে নতুন গাইডলাইন দিয়ে দেওয়া হোক। কিন্তু সেই আবেদন গ্রহণ করেনি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ।

আরও পড়ুন: আই-প্যাক ইস্যু: হাইকোর্টে শুনানি স্থগিত চাইল ইডি, ‘আমরা প্রস্তুত’ বললেন কল্যাণ

এদিন, হায়দরাবাদে গিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের তীব্র সমালোচনা করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর তোপ, তেলেঙ্গানার মানুষের জন্য কেন্দ্রের উন্নয়নমূলক কাজে বাধা দিচ্ছে রাওয়ের সরকার। কেন্দ্রের বিভিন্ন জনকল্যাণ মূলক প্রকল্প থেকে তেলঙ্গানার মানুষকে রাজ্য সরকার বঞ্চিত করছে বলেও অভিযোগ করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: উন্নাও গণধর্ষণকাণ্ডের মূল অভিযুক্তের জামিন, হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছে সিবিআই

চলতি বছরই তেলঙ্গানায় বিধানসভা ভোট। সে কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরের কেন্দ্রীয় বাজেটে ১০ লক্ষ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। কেন্দ্রের এনডিএ সরকার তেলঙ্গানার মানুষের স্বপ্নপূরণকে নিজেদের দায়িত্ব বলে মনে করে। এদিন তেলেঙ্গানায় বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন সহ একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

সর্বধিক পাঠিত

দুর্নীতির অভিযোগে উত্তাল আলবেনিয়া, রাজধানীতে সরকারবিরোধী সহিংস বিক্ষোভে আহত ১৬

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘ইডি-সিবিআই নিয়ে মামলায় ধাক্কা’, বিরোধীদের তীব্র কটাক্ষ প্রধানমন্ত্রীর

আপডেট : ৮ এপ্রিল ২০২৩, শনিবার