২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

উত্তরবঙ্গে গাড়ি দুর্ঘটনায় আহত শিলিগুড়ির আইজি, ভর্তি হাসপাতালে

পুবের কলম, ওয়েবডেস্ক:  ভয়াবহ দুর্ঘটনার কবলে শিলিগুড়ির আইজির গাড়ি। শুক্রবার শিলিগুড়ি থেকে ডামডিমে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। সেই সময় গাড়িতে ছিলেন আইজি দেবেন্দ্রপ্রতাপ সিং। গাড়িটি আলিপুরদুয়ারের দিকে যাচ্ছিল। অপর দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। আহত হয়েছেন আইজির গাড়ির চালক। ক্ষতি হয়েছে গাড়ির।

আইজিকে তড়িঘড়ি শিলিগুড়ির একটি স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার মাথা, হাতে, পায়ে চোট লেগেছে।

আরও পড়ুন: সপ্তাহান্তে উত্তরবঙ্গকে জোড়া উপহার মুখ্যমন্ত্রীর, শিলান্যাস মহাকাল মন্দিরের

হাসপাতাল সূত্রে খবর, আইজির অবস্থা স্থিতিশীল হলেও তাকে ৭২ ঘন্টা পর্যবেক্ষণে রাখা হবে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন: হায়দরাবাদে সরকারি স্কুলের খাবারে বিষক্রিয়া! বমি-পেটে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি ৫৮ পড়ুয়া

আরও পড়ুন: SIR আবহে তৃণমূলের মেগা বৈঠক ডাকলেন অভিষেক, নজরে মতুয়া এলাকা ও উত্তরবঙ্গ
সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

উত্তরবঙ্গে গাড়ি দুর্ঘটনায় আহত শিলিগুড়ির আইজি, ভর্তি হাসপাতালে

আপডেট : ২১ অক্টোবর ২০২২, শুক্রবার