০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মার্চের তৃতীয় সপ্তাহে ভোটের ইঙ্গিত, এক কোটির বেশি শুনানি দ্রুত শেষের নির্দেশ কমিশনের

মার্চের তৃতীয় সপ্তাহেই পশ্চিমবঙ্গের নির্বাচনি নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন—এমনই ইঙ্গিত মিলছে কমিশন সূত্রে। সেই লক্ষ্যেই জেলাগুলিকে দ্রুত শুনানির কাজ শেষ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। জানা যাচ্ছে, ‘নো-ম্যাপিং’ ভোটারদের শুনানিতে ইতিমধ্যেই অনেক সময় ব্যয় হওয়ায় এবার পদ্ধতিতে বদল আনার নির্দেশ এসেছে। লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সন্দেহজনক ভোটারদের ক্ষেত্রে দীর্ঘ শুনানি এড়িয়ে দ্রুত নিষ্পত্তির গাইডলাইন তৈরি করতে বলা হয়েছে জেলা প্রশাসনকে।
সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শনিবারের মধ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা পঞ্চায়েত ও ওয়ার্ড অফিসে টাঙাতে হবে এবং আপত্তির জন্য ১০ দিন সময় দিতে হবে। ফলে ১৪ ফেব্রুয়ারিতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ সম্ভব নয়, তা পিছোতে পারে অন্তত দু’সপ্তাহ। তবুও কমিশন আর সময় বাড়াতে নারাজ।
এক কোটির বেশি ভোটারের নথি অল্প সময়ে যাচাই করা নিয়ে প্রশাসনের অন্দরেই সংশয় তৈরি হয়েছে। যদিও কমিশনের যুক্তি, আইনি সময়সীমা মানতেই মার্চের তৃতীয় সপ্তাহের মধ্যে ভোট ঘোষণা জরুরি। চূড়ান্ত তালিকা প্রকাশের পর রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ এসে পরিস্থিতি খতিয়ে দেখবে, তারপর দিল্লি থেকেই দ্রুত নির্ঘণ্ট ঘোষণা করা হতে

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মার্চের তৃতীয় সপ্তাহে ভোটের ইঙ্গিত, এক কোটির বেশি শুনানি দ্রুত শেষের নির্দেশ কমিশনের

আপডেট : ২৪ জানুয়ারী ২০২৬, শনিবার