১১ ডিসেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

SIR এর ফর্ম বিলি শেষ, জোরকদমে পূরণ করা ফর্ম সংগ্রহ শুরু করেছেন BLO রা

রাজ্যে স্পেশাল ইনটেনসিভ রিভিশন (এসআইআর)–এর অংশ হিসেবে ইনিউমারেশন ফর্ম বিলির কাজ শেষ হয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে, রবিবার বিকেল ৩টে পর্যন্ত পশ্চিমবঙ্গে ৯৯.৪২ শতাংশ অর্থাৎ ৭ কোটি ৬১ লক্ষ ফর্ম বিলি সম্পন্ন হয়েছে। সোমবার সকাল থেকেই বুথ লেভেল অফিসাররা (বিএলও) বাড়ি বাড়ি গিয়ে পূরণ করা ফর্ম সংগ্রহ শুরু করবেন এবং পরে সেগুলি খতিয়ে দেখে ইসিআই–নেট অ্যাপে আপলোড করবেন। ঘোষণামতে, ৪ ডিসেম্বরের মধ্যে গোটা প্রক্রিয়া শেষ করতে হবে।

কমিশন জানিয়েছে, আনুষ্ঠানিকভাবে ফর্ম সংগ্রহ সোমবার শুরু হলেও রবিবারই ৫৪ লক্ষ ২৭ হাজার ফর্ম জমা ও ডিজিটাইজেশন সম্পন্ন হয়েছে। রাজ্যের মোট ভোটার সংখ্যা ৭ কোটি ৬৩ লক্ষ ৩৬ হাজার ২৯৪। যাঁরা এখনও ফর্ম পাননি, তাঁদের আতঙ্কের কারণ নেই বলে কমিশনের আশ্বাস—সোমবারের মধ্যেই ফর্ম পৌঁছে যাবে এবং পূরণের জন্য পর্যাপ্ত সময় দেওয়া হবে।

তবে শহরাঞ্চলের কিছু বিএলও–র বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাঁরা বাড়ি বাড়ি না গিয়ে নির্দিষ্ট ক্যাম্পে ফর্ম জমা নিতে বলছেন, যা ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে। কমিশন স্পষ্ট জানিয়ে দিয়েছে—ফর্ম সংগ্রহ শুধুই বাড়ি বাড়ি গিয়ে হবে।

এসআইআরের কাজের সমস্যাগুলি নিয়ে মঙ্গলবার বৈঠকে বসছে কমিশন। সেখানে উপস্থিত থাকবেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীসহ কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, মালদহ, মুর্শিদাবাদ ও নদিয়ার আধিকারিকরা। রবিবার বেলেঘাটায় কমিশনের বৈঠক চলাকালীন এক বিএলও, অনিমেষ নন্দী, অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাঁকে নার্সিংহোমে ভর্তি করানো হয়।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

দেশের সমস্ত স্কুলে বাধ্যতামূলক হোক ‘বন্দে মাতরম’: সংসদে জোর শওয়াল সুধা মূর্তির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

SIR এর ফর্ম বিলি শেষ, জোরকদমে পূরণ করা ফর্ম সংগ্রহ শুরু করেছেন BLO রা

আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, সোমবার