পুবের কলম, ওয়েব ডেস্কঃ গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো। জানা গেছে, হ্যান্ডলোভায় একটি সরকারি বৈঠকের পর এই ঘটনা ঘটে। ঘটনাস্থলটি স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা থেকে ১৫০ কিলোমিটার উত্তর-পূর্বের শহর।
আরও পড়ুন:
স্লোভাকিয়ার সরকারি সংবাদ মাধ্যম টিএএসআর বুধবার স্লোভাক পার্লামেন্টের ডেপুটি স্পিকার লুবোস ব্লাহাকে বিবৃত করে এই খবর জানিয়েছে।
একটি সরকারি অফ সাইট বৈঠকের জন্য সেখানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ফিকো।আরও পড়ুন:
তাৎক্ষনিকভাবে প্রধানমন্ত্রীর অবস্তা এখনও জানা যায়নি। তবে তাঁকে লক্ষ্য করে বেশ কয়েকবার গুলি চালানো হয়েছে বলে টিএএসআরের প্রতিবেদনের খবর। ইতিমধ্যে এক সন্দেহভাজনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: