পুবের কলম ওয়েব ডেস্কঃ রুশ নাগরিক হিসেবে শপথ নিয়েছেন মার্কিন হুইসেলব্লোয়ার এডওয়ার্ড স্নোডেন। শপথগ্রহণের পর দেশটির পাসপোর্ট পেয়েছেন তিনি। তার আইনজীবী আনাতোলি কুচেরেনা বিষয়টি নিশ্চিত করেছেন। এক সাক্ষাৎকারে আনাতোলি কুচেরেনা জানান, স্নোডেনের স্ত্রী লিন্ডসে মিলস-ও রুশ নাগরিকত্বের জন্য আবেদন করেছিলেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত ২৬ সেপ্টেম্বর স্নোডেনকে রাশিয়ার নাগরিকত্ব প্রদানের ডিক্রিতে স্বাক্ষর করেন।
উল্লেখ্য, ২০১৩ সালে আমেরিকার বিভিন্ন গোপন তথ্য ফাঁস করে দুনিয়াজুড়ে আলোড়ন তুলেছিলেন স্নোডেন। আমেরিকার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এই ফাঁসের ঘটনায় সামনে আসে মার্কিনিদের ওপর ওয়াশিংটনের গোয়েন্দা নজরদারির ভয়াবহতা। তথ্যফাঁসের পর থেকেই স্নোডেন পালিয়ে বেড়াচ্ছিলেন নিজ দেশ থেকে। আমেরিকা তার বিরুদ্ধে যেসব অভিযোগ এনেছে, তাতে মার্কিন আইন অনুযায়ী তার অন্তত ৩০ বছরের কারাদণ্ড হতে পারে। আমেরিকার ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তির তালিকাতেও স্নোডেনের নাম রয়েছে। ২০১৩ সাল থেকে রাশিয়ায় রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তিনি। ২০২০ সালের অক্টোবর মাসে তাকে দেশটিতে স্থায়ীভাবে বসবাসের অনুমতি দেয় পুতিন প্রশাসন। এর ধারাবাহিকতায় গত সেপ্টেম্বরে তাকে নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করে ক্রেমলিন। ২০১৭ সালে পুতিন বলেছিলেন, ‘আমেরিকার গোপন নীতি ফাঁস করা ছিল স্নোডেনের ভুল। তবে তিনি বিশ্বাসঘাতক নন।’রাশিয়ার পাসপোর্ট পেয়েছেন স্নোডেন
ইমামা খাতুন
প্রকাশিত:
৪ ডিসেম্বর ২০২২, ০৮:২৩
আরও খবর
মুখ্যমন্ত্রীর জন্মদিনে সাগরবাসীরা উপহার পেল গঙ্গাসাগর সেতু
আরবিআই-এর গভর্নরের মুকুটে নয়া পালক! পেলেন আন্তর্জাতিক সম্মান
উৎকর্ষ বাংলার শংসাপত্র পেলেন ৪৬ জন মোয়া কারিগর
মার্কিন সফরের আমন্ত্রণ পেলেন প্রধানমন্ত্রী, জুলাই’য়ে বাইডেন- মোদির বৈঠক!
একইদিনে পরপর তিনবার ফোনে খুনের হুমকি নীতিন গড়করিকে, বাড়ানো হল নিরাপত্তা
একইদিনে পরপর তিনবার ফোনে খুনের হুমকি নীতিন গড়করিকে, বাড়ানো হল নিরাপত্তা
ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে বোম মারার হুমকি ফোন, আতঙ্কে পড়ুয়ারা
ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে বোম মারার হুমকি ফোন, আতঙ্কে পড়ুয়ারা
কুরআন প্রতিযোগিতার বিজেতা পেলেন পবিত্র উমরাহর বিশেষ প্যাকেজ
কুরআন প্রতিযোগিতার বিজেতা পেলেন পবিত্র উমরাহর বিশেষ প্যাকেজ
সর্বাধিক পাঠিত
প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাংলার জন্য ১ লক্ষ বাড়ির অনুমোদন, একাধিক প্রকল্পে কেন্দ্রের বড় ঘোষণা
১ সেপ্টেম্বর থেকে সরকারি দপ্তরে বাধ্যতামূলক হচ্ছে বাংলা, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর
মুর্শিদাবাদে পুলকার দুর্ঘটনায় নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, দিলেন আর্থিক সাহায্য ও চাকরির আশ্বাস
নিট ইউজি ২০২৬-এর ফল প্রকাশ, যুগ্মভাবে প্রথম আরিয়ান গুপ্তা ও পানশুল বনসল
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
নভেম্বরে হতে পারে আর্জেন্টিনা-স্পেনের বহুল প্রতীক্ষিত ‘ফিনালিসিমা’
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
সার: রাজ্যের ‘বিচারাধীন’ লিস্ট থেকে বাদ দেওয়া ২৭ লক্ষের বেশি ভোটারের ৭০ শতাংশই মুসলিম
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
বারুইপুরে ফের নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের চেষ্টা, খাবারের টোপ দিয়ে শিয়ালদহ থেকে নিয়ে এসে ধৃত যুবক
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
খারিজি মাদ্রাসাগুলিতে ভারতবিরোধী শিক্ষার অভিযোগ তুললেন শমীক ভট্টাচার্য
মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ট্রেনের ধাক্কা, ২ পড়ুয়াসহ নিহত ৩