০৭ ফেব্রুয়ারী ২০২৬, শনিবার, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

‘সফটওয়্যার ইনটেনসিভ রিগিং’, অভিযোগ তৃণমুল কংগ্রেসের

পুবের কলম, ওয়েবডেস্ক: তৃণমূল কংগ্রেস ফের নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলেছে। ‘SIR’ প্রক্রিয়াকে কেন্দ্র করে জোড়াফুল শিবিরের দাবি, দেশে চলছে ‘সফটওয়্যার ইনটেনসিভ রিগিং’। শুক্রবার এই অভিযোগ তুলে তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন বলেন, দল কখনওই SIR-এর বিরোধিতা করছে না, কিন্তু এই প্রক্রিয়া স্বচ্ছ, মানবিক ও জনবান্ধব হওয়া জরুরি।

ডেরেক ও’ব্রায়েন বলেন, “আমরা স্বচ্ছতা চাই—এ কথা আমরা আগেও বহুবার বলেছি। আমরা SIR-এর বিরুদ্ধে নই, কিন্তু তা মানুষের উপর বোঝা হয়ে দাঁড়াতে পারে না। মানবিক দৃষ্টিভঙ্গি ও পরিষ্কার নিয়ম থাকা প্রয়োজন।” তিনি জানান, এই দাবির সঙ্গে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও একমত। একই সঙ্গে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ডেরেক। তাঁর অভিযোগ, মডেল কোড অব কনডাক্ট সর্বত্র একরকমভাবে প্রযোজ্য হওয়ার কথা হলেও কমিশন তা মানছে না, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগজনক।

আরও পড়ুন: ‘সঠিক পথেই হচ্ছে SIR, কমিশনের পাশেই আমরা’ — ব্যারাকপুরে অমিত শাহ

তৃণমূলের আর এক রাজ্যসভার সাংসদ সাগরিকা ঘোষ আরও কড়া ভাষায় অভিযোগ করেন, SIR প্রক্রিয়া বিহার থেকে শুরু হলেও এর আসল লক্ষ্য বাংলা। তাঁর দাবি, এই রাজ্যের বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য নানা কৌশল নেওয়া হচ্ছে। সাগরিকা বলেন, “আগে নির্বাচন কমিশনের কাজ ছিল সবাই যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করা। এখন উল্টোভাবে ভোটারদের বাদ দেওয়ার দিকেই উদ্যোগী হচ্ছে কমিশন।”

আরও পড়ুন: SIR-এর শেষপর্বে কড়া কমিশন: সাত দিনে সব শুনানি শেষের নির্দেশ

আরও পড়ুন: SIR–এ ভবানীপুরে খসড়া তালিকা থেকে বাদ প্রায় ৪৫ হাজার ভোটার, জরুরি বৈঠকে মমতা
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

ওমানের আলোচনায় যুক্তরাষ্ট্রের দাবি প্রত্যাখ্যান ইরানের: ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চলবে সাফ জানাল তেহরান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘সফটওয়্যার ইনটেনসিভ রিগিং’, অভিযোগ তৃণমুল কংগ্রেসের

আপডেট : ২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার