পুবের কলম ওয়েবডেস্ক: অবশেষে গ্রেফতার সোনম রঘুবংশী। ১৬ দিনের মাথায় মেঘালয় পুলিশের হাতে গ্রেফতার মধ্যপ্রদেশের ইন্দোরের বাসিন্দা সোনম। মেঘালয় পুলিশ জানিয়েছে, সোমবার ভোররাতে উত্তরপ্রদেশের গাজিপুরে গ্রেফতার হয় সোনম। সোনমের তিনজন সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। এছাড়া সোনমের প্রেমিক ২১ বছরে রাজ কুশওয়াহাকেও গ্রেফতার করেছে পুলিশ।
আরও পড়ুন:
মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে নিখোঁজ হন ইন্দোরের বাসিন্দা রাজা রঘুবংশী। সোনমকেও পাওয়া যাচ্ছিল না। এরপর ঘটনাটি রহস্যজনক দিকে মোড় নেয়। সোমবার পুলিশ জানিয়েছে, ঠিকাদার খুনিদের ভাড়া করে হত্যার পরিকল্পনা করার অভিযোগ স্ত্রী সোনমের বিরুদ্ধে। মেঘালয় পুলিশ জানিয়েছে, উত্তরপ্রদেশের গাজীপুরে খোঁজ পাওয়া যায় সোনমের।
রবিবার রাতে নন্দগঞ্জ থানায় আত্মসমর্পণ করে সে।আরও পড়ুন:
উত্তরপ্রদেশের এডিজি (আইনশৃঙ্খলা) অমিতাভ যশের মতে, সোনমকে বারাণসী-গাজীপুর প্রধান সড়কের কাশী ধাবায় পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং বর্তমানে তাকে ওয়ান স্টপ সেন্টারে রাখা হয়েছে।
আরও পড়ুন:
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে. সাংমাও এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন,"৭ দিনের মধ্যে রাজা হত্যা মামলায় মেঘালয় পুলিশ একটি বড় সাফল্য অর্জন করেছে... মধ্যপ্রদেশের ৩ জন আততায়ীকে গ্রেফথার করা হয়েছে, মহিলা আত্মসমর্পণ করেছে এবং আরও একজন আততায়ীকে ধরার জন্য অভিযান এখনও চলছে।"
আরও পড়ুন: