১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ইরানের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে তোপ সোনিয়া গান্ধীর

পুবের কলম ওয়েবডেস্ক:  ইজরায়েল-ইরান সংঘাতে নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে ভারত সরকার। শুধু শান্তির বার্তা ছাড়া কারও পক্ষ নিয়ে বার্তা দেয়নি কেন্দ্রীয় সরকার। তবে মোদি সরকারের এই নিরপেক্ষ অবস্থানকে ‘নীতি বিরুদ্ধ’ এবং ‘কাপুরুষোচিত’ বলে তোপ দাগলেন কংগ্রেসের প্রাক্তন চেয়ারপার্সন সোনিয়া গান্ধী।

সোনিয়া স্পষ্ট ভাষায় জানিয়েছেন, “ইজরায়েল ইরানের সাধারণ জনগণের উপর যে হামলা চালাচ্ছে সেটা একতরফা ও আইনবিরুদ্ধ। ভারত সরকারের উচিত এ নিয়ে নীরবতা ভঙ্গ করা।”

মধ্যপ্রাচ্যের সংঘাতে কংগ্রেস যে ইরানের পক্ষে সেটা স্পষ্ট করে দিয়েছেন সোনিয়া। সোনিয়া মনে করিয়েছেন, “অতীতে একাধিকবার কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রসংঘে ভারতের পাশে দাঁড়িয়েছে ইসলামিক রিপাবলিক অফ ইরান।” এই লড়াইয়ে কংগ্রেস যে ইরানেরই পাশে সেটা দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছেন সোনিয়া। কংগ্রেস নেত্রীর দাবি, কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারেরও উচিত মধ্যপ্রাচ্যে শান্তিরক্ষার জন্য সরব হওয়া।

আরও পড়ুন: ফের অসুস্থ কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী, ভর্তি দিল্লির গঙ্গারাম হাসপাতালে

ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিষ্ঠুর দেগে দিয়ে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রীর বক্তব্য, “ইজরায়েল যেভাবে ইরানে হামলা চালিয়েছে সেটা ইরানের সার্বভৌমত্বে আঘাত। এটা বেআইনি, একতরফা এবং আঞ্চলিক শান্তি বিঘ্ন ঘটানোর চেষ্টা। কংগ্রেস এই হামলার নিন্দা করছে। ইরান এবং আমেরিকার মধ্যে যখন কথাবার্তা শুরু হচ্ছিল, তখন হামলা কেন?” সোনিয়ার দাবি, মার্কিন গোয়েন্দাপ্রধান তুলসী গাবার্ডই জানিয়েছেন, ইরান কোনওরকম পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে না। ২০০৩ সালে সেই চেষ্টা বন্ধ হয়ে যাওয়ার পর সুপ্রিম লিডার আয়াতোল্লা আলি খামেনেই সেটার অনুমতিও দেননি। তারপরও ইরানে কেন ইজরায়েল হামলা চালাল, প্রশ্ন তুলছেন সোনিয়া। আর শুধু ইরান নয়, ইজরায়েল যেভাবে গাজা ভুখণ্ডে লাগাতার ‘গণহত্যা’ চালাচ্ছে, সেটারও তীব্র নিন্দা করেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী।

আরও পড়ুন: নাগরিকত্ব ইস্যুতে Sonia Gandhi-র বিরুদ্ধে মামলা খারিজ আদালতের!

আরও পড়ুন: হরমুজ প্রণালীতে ইরানের মাইন পাতার প্রস্তুতি, চরম উদ্বেগে আমেরিকা!
ট্যাগ :
সর্বধিক পাঠিত

আইপ্যাক মামলা: রাজ্য পুলিশের ডিজির সাসপেনশন দাবি ইডি, সুপ্রিম শুনানিতে তুঙ্গে সংঘাত

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইরানের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে তোপ সোনিয়া গান্ধীর

আপডেট : ২১ জুন ২০২৫, শনিবার