১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

থাইল্যান্ডের নয়া প্রধানমন্ত্রী স্রেথা

পুবের কলম,ওয়েবডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সংসদে ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠতা  অর্জন করেছেন দেশটির রিয়েল এস্টেট ব্যবসায়ী স্রেথা থাভিসিন। মঙ্গলবার দেশটির সংসদে সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। এর মধ্য দিয়ে দেশটিতে নতুন জোট সরকার গঠনের পথ প্রশস্ত এবং প্রায় তিন মাসের রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটল। স্রেথা এমন সময় থাইল্যান্ডের সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন, যখন কয়েক বছরের নির্বাসন থেকে দেশে ফিরেই কারাবন্দি হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। স্রেথা থাভিসিনের রাজনৈতিক দল ‘ফেউ থাই পার্টি’ গত মে মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দ্বিতীয় অবস্থানে ছিল। কিন্তু তারপরও থাইল্যান্ডের সংসদের উভয়কক্ষে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে দেশটির ৩০তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন তিনি। স্রেথা মূলত একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। চলতি বছরে মে মাসের সাধারণ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে রাজনীতিতে আসেন তিনি। প্রধানমন্ত্রী হওয়ার জন্য ও পরবর্তী সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৩৭৫ ভোটের চৌকাঠ পেরোতে সক্ষম হয়েছেন স্রেথা।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

কাজের চাপে ফের মৃত্যু বিএলও-র! মালদহে স্কুল শিক্ষকের প্রয়াণে কাঠগড়ায় কমিশন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

থাইল্যান্ডের নয়া প্রধানমন্ত্রী স্রেথা

আপডেট : ২৩ অগাস্ট ২০২৩, বুধবার