পুবের কলম প্রতিবেদক: রাজ্য সরকার অন্যান্য অনগ্রসর শ্রেণি (ওবিসি)-র সংরক্ষণের বিষয়ে নতুন করে সমীক্ষা শুরু করেছে। কারা ওবিসি তালিকাভুক্ত হওয়ার যোগ্য বা অযোগ্য তা খতিয়ে দেখতে এই যাচাই পর্ব খুবই গুরুত্বপূর্ণ। মঙ্গলবার সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে এমনটাই জানিয়েছে রাজ্য। অবশ্য রাজ্যের আর্জি মেনেও নিয়েছে শীর্ষ কোর্ট। এ দিন রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল শীর্ষ আদালতে জানান, কলকাতা হাইকোর্টের নির্দেশমতো নতুন করে সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই অবস্থায় ওবিসি মামলার শুনানি তিন মাস পিছিয়ে দেওয়া হোক। সেইমতো রাজ্যকে তিন মাস সময় দেয় শীর্ষ আদালত। বিচারপতি বিআর গবই বলেন, একটি গুরুত্বপূর্ণ মামলা থেকে আমরা একটু স্বস্তি পেলাম। এ দিন রাজ্যের আর্জি শুনে সুপ্রিম কোর্ট জানিয়েছে, জুলাই মাসের পরে এই মামলার পরবর্তী শুনানি হবে।রাজ্য নতুন করে সমীক্ষা করলেও এই মামলার ভবিষ্যতের উপর রাজ্যের পদক্ষেপ নির্ভর করবে।
১০ ডিসেম্বর ২০২৫, বুধবার, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
নতুন করে ওবিসি যাচাই করছে রাজ্য, মান্যতা দিয়ে মামলার পরবর্তী শুনানি ধার্য্য জুলাইয়ে
-
কিবরিয়া আনসারি - আপডেট : ১৮ মার্চ ২০২৫, মঙ্গলবার
- 689
সর্বধিক পাঠিত






























