১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রবিবার রাজ্য জয়েন্ট, পরীক্ষার্থী ১ লক্ষ ২৫ হাজার

পুবের কলম প্রতিবেদক: রবিবার ইঞ্জিনিয়ারিংয়ের রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। পরীক্ষার্থীর সংখ্যা গতবারের থেকে ২৪ হাজার বেড়ে এবার বেড়ে হল ১ লক্ষ ২৫ হাজার। রাজ্য ও ভিনরাজ্য মিলে পরীক্ষা কেন্দ্রের সং’্যা ৩০৬টি। ত্রিপুরার আগরতলা এবং অসমের শিলচরে সেন্টার করা হয়েছে। পরীক্ষা হবে প্রথম পর্বে ১১টা থেকে ১ টা পর্যন্ত। দ্বিতীয় পর্যায়ের ফিজিক্স, কেমিস্ট্রি পরীক্ষা ২ থেকে ৪টা পর্যন্ত।

রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের রেজিস্টার দিব্যেন্দু কর পুবের কলমকে বলেন, পরীক্ষার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। কোথাও যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য জেলায় জেলায় কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মেধাবী সংরক্ষিত প্রার্থীদের সাধারণ আসনেই নিয়োগ করতে হবে: নির্দেশ সুপ্রিম কোর্টের

এদিকে, যাতায়াতে জন্য রেল ও রাজ্য পরিবহনকেও চিঠি দিয়েছে জয়েন্ট বোর্ড। তাই শিয়ালদা ডিভিশনে বাড়তি লোকাল ট্রেন চালানো হবে। রবিবার যেসব ট্রেন লোকাল ট্রেন বাতিল থাকে, সেগুলি চলাচল করবে। সেইসঙ্গে একটি দূরপাল্লার স্পেশাল ট্রেনও চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

আরও পড়ুন: বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ০৩২৫২ পাটনা-হাওড়া পরীক্ষা স্পেশাল ট্রেন: শনিবার (২৯ এপ্রিল) দুপুর ২ টোয় পাটনা থেকে ছাড়বে স্পেশাল ট্রেন। যা রাত ১১ টা ৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। ০৩২৫১ হাওড়া-পাটনা পরীক্ষা স্পেশাল ট্রেন: রবিবার (৩০ এপ্রিল) রাত ১১ টায় হাওড়া থেকে স্পেশাল ট্রেন ছাড়বে। যা পরদিন সকাল ১০ টায় পাটনায় পৌঁছাবে। আপ-ডাউন দুটি ট্রেনই যাত্রাপথে বখতিয়ারপুর, মোকামো,  লুক্কেসরাই, কিউল, ঝাঝা, জসিডি, মধুপুর, চিত্তররঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এবং ব্যান্ডেল স্টেশনে দাঁড়াবে।

আরও পড়ুন: জামাত ভেঙে নতুন রাজনৈতিক দল জেডিএফ

সর্বধিক পাঠিত

রমজানের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রবিবার রাজ্য জয়েন্ট, পরীক্ষার্থী ১ লক্ষ ২৫ হাজার

আপডেট : ২৮ এপ্রিল ২০২৩, শুক্রবার