০৬ ডিসেম্বর ২০২৫, শনিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক কড়া নির্দেশিকা সংসদের

প্রতীকী ছবি

পুবের কলম প্রতিবেদকঃ হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে স্কুলগুলিকে কড়া নির্দেশিকা পাঠালো সংসদ। শুক্রবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এক নির্দেশিকায় স্কুলগুলিকে জানিয়েছে, উচ্চমাধ্যমিকের যে বিষয়ের পরীক্ষা যে দিন হবে, ওইদিন সেই বিষয়ের সঙ্গে যুক্ত কোন শিক্ষক-শিক্ষিকা পরীক্ষা কেন্দ্রে নজরদারির দায়িত্বে থাকতে পারবেন না। এ প্রসঙ্গে এদিন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, হোম সেন্টারে পরীক্ষা নেওয়া হচ্ছে। পরীক্ষা যাতে সঠিকভাবে পরিচালিত হয় তার জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যেই এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে স্কুলগুলিকে। এবার এই প্রথম উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ হোম সেন্টারে উচ্চমাধ্যমিক নিচ্ছে। সাড়ে ছয় হাজারের বেশি পরীক্ষা কেন্দ্রে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে। হোম সেন্টারে পরীক্ষা হওয়ার জন্য স্পেশাল অবজার্ভার রাখা হবে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে। সংসদ সূত্রের খবর, মূলত স্পেশাল অবজার্ভার যাতে সরকারি আধিকারিক হয়, তা নিশ্চিত করার জন্য উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফেও প্রতিটি জেলার জেলাশাসককে ই মেল করা হচ্ছে। আগামী ২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। পরীক্ষা চলবে ২৬ এপ্রিল পর্যন্ত।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকের তৃতীয় সেমেস্টারের ফল প্রকাশ, পাশের হার ৯৩.৭২%

আরও পড়ুন: ৩১ অক্টোবর উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ফল
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

বাংলা বললে যদি বাংলাদেশে পুশব্যাক করা হয়, তবে হিন্দি বা উর্দু বললে পাকিস্তানে পাঠান! বাংলাদেশে পুশব্যাক নিয়ে সংসদের সরব শতাব্দী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হোম সেন্টারে উচ্চ মাধ্যমিক কড়া নির্দেশিকা সংসদের

আপডেট : ২৬ মার্চ ২০২২, শনিবার