১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত কমপক্ষে ১১৯, কম্পন অনুভূত নয়া দিল্লিতে

পুবের কলম, ওয়েবডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। শুক্রবার এই কম্পন অনুভূত হয় দেশটিতে। নিহতের সংখ্যা কমপক্ষে ১১৯। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রশাসনের। আহত বহু। শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলে জাজারকট এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ভূমিকম্পে ওই এলাকার ঘরবাড়ি ও ভবনগুলো বিধ্বস্ত হয়ে গেছে। ভারতেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। নয়া দিল্লির অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। নেপালের জাতীয় ভূকম্পন কেন্দ্র বলেছে, ভূমিকম্পটি ৬.৪ মাত্রার ছিল। তবে জার্মান গবেষণা সংস্থা সায়েন্সেস (জিএফজে) পরে বলেছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.৭। আর যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা বলেছে, ভূমিকম্পটি ৫.৬ মাত্রার ছিল।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা: তারেক রহমান

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত কমপক্ষে ১১৯, কম্পন অনুভূত নয়া দিল্লিতে

আপডেট : ৪ নভেম্বর ২০২৩, শনিবার