১৯ জানুয়ারী ২০২৬, সোমবার, ৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, গাফিলতির অভিযোগে ব্যাপক বিক্ষোভ পড়ুয়াদের

পুবের কলম, ওয়েবডেস্ক: ওডিশা ভুবনেশ্বরের এক বিশ্ববিদ্যালয় থেকে এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। রবিবার (১৬ ফেব্রুয়ারি) ‘কলিঙ্গ ইনস্টিটিউট অফ ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজি ইউনিভার্সিটি’ (কেআইআইটি) হস্টেলের ঘর থেকে এক ছাত্রীর দেহ উদ্ধার করে পুলিশ। মৃত ২০ বছরের ওই ছাত্রী নেপালের বাসিন্দা।

Read More: দিল্লির মুখ্যমন্ত্রী পদে শপথ কবে?

আরও পড়ুন: গোয়ার পর ওড়িশা, ভুবনেশ্বরে পানশালায় ভয়াবহ আগুন, পুড়ে ছাই রুফটপ

এই ঘটনার পর সোমবার বিশ্ববিদ্যালয়ে ব্যাপক ছাত্র বিক্ষোভে উত্তাল হয়ে উঠল। প্রতিবাদে কয়েকশো ছাত্রছাত্রী একজোট হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক ও সংলগ্ন রাস্তা একেবারে অবরুদ্ধ করে দেন। তাঁদের অভিযোগ, কর্তৃপক্ষের গাফিলতিতেই ছাত্রীর মৃত্যু হয়েছে। এক বিক্ষোভকারী বলেন, ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরেই হেনস্থা করা হচ্ছিল। এমনকী, মাস খানেক আগে তিনি এ নিয়ে কর্তৃপক্ষের কাছে অভিযোগও করেছিলেন। কিন্তু, কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ করেনি। যার খেসারত নিজের প্রাণ বলি দিয়ে চোকাতে হল ওই ছাত্রীকে।

আরও পড়ুন: ১৮১ কিমি ভ্রমণে কখনো ৪০ কখনো ৭৫ ভাড়া, একই ট্রেনে ভিন্ন ভাড়া রেলের

আরও পড়ুন: ফের বন্দেভারত এক্সপ্রেসে পাথর নিক্ষেপ, ক্ষতিগ্রস্ত কোচের জানালা
প্রতিবেদক

কিবরিয়া আনসারি

Kibria obtained a master's degree in journalism from Aliah University. He has been in journalism since 2018, gaining work experience in multiple organizations. Focused and sincere about his work, Kibria is currently employed at the desk of Purber Kalom.
সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার, গাফিলতির অভিযোগে ব্যাপক বিক্ষোভ পড়ুয়াদের

আপডেট : ১৭ ফেব্রুয়ারী ২০২৫, সোমবার