পুবের কলম ওয়েবডেস্ক: আফ্রিকার সুদানের দারফুর অঞ্চলে ভয়াবহ ড্রোন হামলায় রক্তাক্ত হল ফজরের নামাজ। শুক্রবার এল-ফাশের শহরের এক মসজিদে নামাজ চলাকালীন হামলায় অন্তত ৭৮ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় এক জ্যেষ্ঠ স্বাস্থ্যকর্মী।
আরও পড়ুন:
হামলার পেছনে প্যারামিলিটারি বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ) জড়িত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সংগঠনটি এখনও আনুষ্ঠানিকভাবে দায় স্বীকার বা অস্বীকার করেনি।
দারফুরে সেনাবাহিনী ও আরএসএফের লড়াই চলছে দুই বছরেরও বেশি সময় ধরে। এল-ফাশের শহরটি সেনাবাহিনীর শেষ শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। শহরটির নিয়ন্ত্রণ নিতে অগ্রসর হচ্ছে আরএসএফ যোদ্ধারা। এর মধ্যে ৩ লাখেরও বেশি বাসিন্দা সেখানে আটকে পড়েছেন, যারা এখন জীবন-মৃত্যুর সঙ্কটে দিন কাটাচ্ছেন।