১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পিছিয়ে গেল সুকন্যা মণ্ডলের মামলা, শুনানি ২৭ সেপ্টেম্বর

ফাইল চিত্র

পারিজাত মোল্লা:  মঙ্গলবার দিল্লি হাইকোর্টে ছিল অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মন্ডলের জামিন বিষয়ক মামলা। এদিন ফের পিছিয়ে গেল অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের মামলার শুনানি। দিল্লি হাইকোর্টে সূত্রে খবর, এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২৭ সেপ্টেম্বর। এদিন আদালতে দেখা গেল না সুকন্যার আইনজীবীকে।

গরু পাচার মামলায় ইডির হাতে গ্রেপ্তার হয়ে আপাতত তিহাড় জেলে বন্দি বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা ।অনুব্রত নিজেও একই মামলায় জেলবন্দি। একাধিকবার অসুস্থতার কথা জানিয়ে জামিনের আরজি করেছিলেন সুকন্যা। প্রথমদিকে সুকন্যার হয়ে মামলা লড়ছিলেন অমিত কুমার। পরবর্তীতে সরিয়ে দেওয়া হয় তাঁকে।

সেই থেকে অনুব্রত কন্যার আইনজীবী কে, তা নিয়ে ধোঁয়াশা। মঙ্গলবার দিল্লি হাইকোর্টে ছিল সুকন্যার জামিন মামলার শুনানি। এদিনও দেখা গেল না তাঁর কোন আইনজীবীকে।এর আগে আর্থিক বেহাল অবস্থার জন্য ৬ সপ্তাহের জামিন চেয়েছিলেন সুকন্যা। আদালত তাতে অবশ্য সায় দেয় নি।

ট্যাগ :
সর্বধিক পাঠিত

ভোটার তালিকা সংশোধন নিয়ে তৎপর মমতা, ভবানীপুরে বিএলএ-দের নিয়ে তৃতীয়বার বৈঠক মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পিছিয়ে গেল সুকন্যা মণ্ডলের মামলা, শুনানি ২৭ সেপ্টেম্বর

আপডেট : ২৯ অগাস্ট ২০২৩, মঙ্গলবার