১৫ জানুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দাবদাহের কারণে গরমের ছুটি এগিয়ে ৩০ এপ্রিল থেকে, ঘোষণা মুখ্যমন্ত্রীর 

পুবের কলম প্রতিবেদক: বৈশাখ মাস আসতে আরও বারো দিন বাকি। আবহাওয়া অফিস বলছে গরমের দাপট বাড়বে ক্রমশ। ইতিমধ্যেই দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠছে গোটা রাজ্য। রাতের তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক হলেও দুপুর বেলা গরম বাতাসের হলকা দিচ্ছে। মধ্যশিক্ষা পর্ষদ দিনের বেলার স্কুলের সময় বদলে দিয়ে সকাল বেলা স্কুল চালু করার জন্য সুপারিশ করেছে। গরমের ছুটি এগিয়ে আনা হবে কিনা, এই নিয়ে বিভিন্ন স্কুলে যখন আলোচনা চলছে, ঠিক সেই সময়েই নির্ধারিত সময়ে আগে ৩০ এপ্রিল থেকে গরমের ছুটি ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে কবে থেকে ফের স্কুল খুলবে সেটা অবশ্য জানা যায়নি।

বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, শিক্ষা দফতরের সূচি অনুযায়ী চলতি বছরে গরমের ছুটি ১২ মে থেকে শুরু হয়ে ২৩ মে পর্যন্ত চলার কথা। কিন্তু ইতিমধ্যেই তাপপ্রবাহ চলছে বেশ কিছু জেলায়। মুখ্যমন্ত্রীর ঘোষণায় ১২ দিন এগিয়ে এল গরমের ছুটি। মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে বলেন, আগামী ৩০ এপ্রিলের মধ্যেও মহাবীর জয়ন্তী, নীল পুজো, পয়লা বৈশাখ, রবিবার মিলিয়ে আরও বেশ কয়েকদিন স্কুল বন্ধ থাকবে। তাই ও সময়টায় স্কুল পড়ুয়ারা গরমে কষ্ট পাওয়ার থেকে রেহাই পাবে।

উল্লেখ্য, গত বছরও নির্ধারিত সময়ের আগেই গরমের ছুটি ঘোষণা করা হয়েছিল। ৯ মে থেকে ২০ মে পর্যন্ত ছুটি থাকার কথা থাকলেও তীব্র দাবদাহের জন্য ২১ এপ্রিল থেকেই স্কুল বন্ধ হয়ে যায় এবং ২ জুন পর্যন্ত গরমের ছুটি বহাল থাকে। এবারও প্রাকৃতিক কারণেই গরমের ছুটি এগোনো হল। তবে বাড়ানো হল কিনা তা এখনও জানা যায়নি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

নিউ আলিপুর-সহ পাঁচ জায়গায় ভোর থেকে সিবিআইয়ের তল্লাশি, মোতায়েন বাড়তি বাহিনী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দাবদাহের কারণে গরমের ছুটি এগিয়ে ৩০ এপ্রিল থেকে, ঘোষণা মুখ্যমন্ত্রীর 

আপডেট : ৩ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার