১১ ফেব্রুয়ারী ২০২৬, বুধবার, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

রাঘব চাড্ডাকে ধনখড়ের কাছে ক্ষমা চাইতে হবে : সুপ্রিম কোর্ট

পুবের কলম ওয়েব ডেস্কঃ অনির্দিষ্ট কালের জন্য রাজ্যসভা থেকে সাসপেন্ড করে দেওয়া হয় আপ সাংসদ রাঘব চাড্ডাকে। কারণ তিনি বিজেপির কয়েকজন সাংসদের কাছ থেকে অনুমতি না নিয়েই তাদের নাম ব্যবহার করে, দিল্লি সংশোধনী বিল সিলেক্ট কমিটির কাছে পাঠানোর জন্য চেয়ারম্যানকে চিঠি দিয়েছিলেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয় বিজেপি সাংসদরা। তারা রাজ্যসভার সাংসদ জগদীপ ধনখড়ের কাছে নালিশ জানায়। এরপর রাঘবকে সাসপেন্ড করে দেন ধনখড়। এতে বেজায় চটে গিয়ে ধনখড়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন আপ সাংসদ রাঘব চাড্ডা।

শুক্রবার ওই মামলার শুনানি চলার সময় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন, এই ঘটনার জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে সাংসদকে। তাতে রাজি হয়ে যান রাঘব চাড্ডার আইনজীবী। কিন্তু এরই সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেন প্রধানবিচারপতি। সরকার পক্ষের আইনজীবীকে প্রধানবিচারপতি বলেন, রাঘব চাড্ডা ক্ষমা চাইলে তাঁকে যেন ক্ষমা করে দেন রাজ্যসভার চেয়ারম্যান ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়।

যদিও উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের পরামর্শ মানতে বাধ্য নন। এখন দেখার, রাঘব ক্ষমা চাইলে কি করেন জগদীপ ধনখড়।

সর্বধিক পাঠিত

ভোটার তালিকা সংশোধন নিয়ে তৎপর মমতা, ভবানীপুরে বিএলএ-দের নিয়ে তৃতীয়বার বৈঠক মুখ্যমন্ত্রীর

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রাঘব চাড্ডাকে ধনখড়ের কাছে ক্ষমা চাইতে হবে : সুপ্রিম কোর্ট

আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার