১৭ ফেব্রুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হিন্ডেনবার্গ-আদানি কাণ্ডে দুই সাংবাদিক’কে অন্তর্বর্তী সুরক্ষা সুপ্রিম কোর্টের

পুবের কলম,ওয়েবডেস্ক: মার্কিন শর্টসেলার সংস্থা হিন্ডেনবার্গ-আদানি কাণ্ডে লেখা আর্টকেল ইস্যুতে দুই  সাংবাদিক’কে অন্তর্বর্তী সুরক্ষা দিল সুপ্রিম কোর্ট। অর্থাৎ আপাতত  তাঁদের গ্রেফতার করতে পারবে না পুলিশ। শুক্রবার বিচারপতি বিআর গাভাই এবং পিকে মিশ্রের সাংবিধানিক বেঞ্চ সাংবাদিক রবি নায়ার এবং আনন্দ মঙ্গনালের দায়ের করা আবেদনের ভিত্তিতে গুজরাত সরকারকে নোটিশ জারি করেছে।

জানা গেছে, অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট (ওসিআরপি) ওয়েবসাইটে প্রকাশিত তাদের আর্টিকেলের জেরে আহমেদাবাদ  ক্রাইম ব্রাঞ্চের জিজ্ঞাসাবাদের অর্ডার’কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন এই দুই সাংবাদিক।

হেয়ারিং-এর শুরুতেই দুই বিচারপতির বেঞ্চ বর্ষীয়ান আইনজীবী ইন্দিরা জয়সিংকে জিজ্ঞাসা করেন, কেন তারা সরাসরি শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন।

এদিন জয়সিং জানান, তাঁর মক্কেলের কাছে আসা  নোটিশটি একজন’কে হয়রানি ছাড়া কিছু নয়। নায়ার এবং মঙ্গনাল’কে অক্টোবর মাসে নোটিশ দেওয়া হয়। আহমেদাবাদ অপরাধ দমন শাখার পক্ষ এসেছিল। বিনিয়োগকারী যোগেশভাই মফতলাল বনসালির অভিযোগের ভিত্তিতে তাঁদের কাছে নোটিশ পাঠায় অপরাধ দমন শাখা।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গের রিপোর্টে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ারে কারচুপি ও হিসেবে গরমিল এবং কাগুজে কোম্পানির মাধ্যমে গোপন আর্থিক লেনদেনের মতো গুরুতর অভিযোগ তোলা হয়েছিল। আদানি গোষ্ঠী অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে রিপোর্টকে ‘ভারতের বিরুদ্ধে আক্রমণ’ বলে দাবি করছিল।গত জানুয়ারি মাসে হিন্ডেনবার্গের রিপোর্ট কাঁপুনি ধরিয়ে দিয়েছিল আদানি গোষ্ঠীর শিল্পসাম্রাজ্যে। মুখ থুবড়ে পড়েছিল গোষ্ঠীর প্রতিটি সংস্থার শেয়ার। এখনও সেই ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে কোম্পানি।

ট্যাগ :
প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.
সর্বধিক পাঠিত

তেলেগু ইউটিউব চ্যানেল ‘খাদ্য জিহাদ’ দাবি করে মুসলিম বিক্রেতাদের টার্গেট করেছে , প্রতিবাদে অন্ধ্রপ্রদেশের মন্ত্রীরা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হিন্ডেনবার্গ-আদানি কাণ্ডে দুই সাংবাদিক’কে অন্তর্বর্তী সুরক্ষা সুপ্রিম কোর্টের

আপডেট : ৩ নভেম্বর ২০২৩, শুক্রবার