২০ জানুয়ারী ২০২৬, মঙ্গলবার, ৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অভিবাসীদের জন্য  কঠোর নিয়ম আনছে সুইডেনের সরকার বাধ্যতামূলক হচ্ছে সুইডিশ ভাষা

পুবের কলম ওয়েবডেস্ক: দায়িত্ব নিয়েই সুইডেনের নবনির্বাচিত সরকার অভিবাসন নীতিমালায় ব্যাপক কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিতে চলেছে। দেশটিতে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সুইডিশ ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা ছাড়াও ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আরও কঠোর হচ্ছে নিয়মনীতি। এ অবস্থায় শঙ্কিত অভিবাসনপ্রত্যাশীরা। গত সপ্তাহে সুইডেনে পার্লামেন্টের ৩৪৯টি আসনের মধ্যে ১৭৬টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে দেশটির ডানপন্থীদের জোট। এতে মডারেট, ডেমোক্র্যাট ও লিবারেল পার্টির সমন্বয়ে গঠিত জোট সরকারের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ডানপন্থী জোট নেতা উলফ ক্রিস্টারসন। এরই মধ্যে ঘোষণা করা হয়েছে মন্ত্রিসভার সদস্যদের নামও। ক্ষমতায় এসেই সুইডেনের নবনির্বাচিত সরকার বিশ্বের বিভিন্ন দেশের অভিবাসনপ্রত্যাশীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগসহ নীতিমালায় ব্যাপক পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেয়। তবে শুরু থেকেই জোটভুক্ত দলগুলোর মধ্যে নানা ইস্যুতে মতবিরোধ দেখা দিয়েছে। জোটের দলগুলোর মধ্যেই অভিবাসনে কড়াকড়ি আরোপের আলোচনা চলছে। এতে নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সুইডিশ ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা ছাড়াও ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে কঠোর হতে যাচ্ছে নিয়মনীতি। এ ছাড়া অবৈধ অভিবাসীদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে দেশটির নতুন সরকার। এ অবস্থায় শঙ্কিত অভিবাসন প্রত্যাশীরা।  জোট সরকারের মধ্যে মতবিরোধের কারণে আইন বাস্তবায়ন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা।

সর্বধিক পাঠিত

বিচারের আগে জামিন পাওয়া নাগরিকের অধিকার: উমর-শারজিলদের নিয়ে তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রাক্তন চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

অভিবাসীদের জন্য  কঠোর নিয়ম আনছে সুইডেনের সরকার বাধ্যতামূলক হচ্ছে সুইডিশ ভাষা

আপডেট : ২৩ অক্টোবর ২০২২, রবিবার