১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইন্ডিগো এয়ারলাইন্সে বিমান সেবিকার শ্লীলতাহানি, গ্রেফতার সুইডিশ যাত্রী

পুবের কলম, ওয়েবডেস্ক: ফের মাঝ আকাশে বিপত্তি। সহযাত্রীর গায়ে প্রস্রাব, বিমানে বমি-মলত্যাগের ঘটনার পর এবার বিমান সেবিকার শ্লীলতাহানির অভিযোগ সুইডিশ যাত্রীর বিরুদ্ধে। ৬-ই-১০৫২ ইন্ডিগো এয়ারলাইন্সে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে মুম্বই যাচ্ছিল ওই বিমানটি। যাত্রা যখন মাঝপথে তখনই ক্লাস এরিক হারল্যান্ড জোনাস ওয়েস্টবার্গ নামের এক ৬২ বছরের সুইডিশ যাত্রী বিমান সেবিকার হাত ধরতে গিয়ে বাধা পেয়ে তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। অন্যান্য সহযাত্রীদেরও হেনস্থা করেন ওই যাত্রী।

২৪ বছর বয়সী ওই বিমান সেবিকার শ্লীলতাহানির অভিযোগে ৬২ বছরের হারল্যান্ডকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। তবে শুক্রবার আদালতে গিয়ে ২০ হাজার টাকা বন্ডের বিনিময়ে জামিন পান তিনি। এই মামলার পরবর্তী শুনানির সময় প্রত্যেকবারই তাকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ১৫ মে পর্যন্ত পুরোপুরি বন্ধ দেশের ৩২টি বিমানবন্দর

জানা গেছে, মদ্যপ অবস্থায় বিমানে উঠেছিলেন হারল্যান্ড। নেশার প্রভাবেই তিনি বিমান সেবিকা ও সহযাত্রীদের হেনস্থা করেন। ঘটনার সূত্রপাত হয় খাবার পরিবেশন নিয়ে। চার ঘণ্টার যাত্রায় খাবার কিনে খাওয়ার কথা ছিল হারল্যান্ডের। তিনি চিকেন ডিশ অর্ডার করেন। খাবারের বিল নিতে তার কাছে পিওএস মেশিন নিয়ে যান বিমান সেবিকা। কিন্তু কার্ড সোয়াইপ করার অজুহাতে তিনি বিমান সেবিকার হাত ধরেন। এতে বিমান সেবিকা প্রতিবাদ করলেই সিট থেকে দাঁড়িয়ে উঠে তাকে হেনস্থা করেন হারল্যান্ড। অন্যান্য যাত্রীরা এর প্রতিবাদ করলে তাদের সঙ্গেও অভব্য আচরণ সহ গালিগালাজ করেন তিনি। বিমান সেবিকা ক্যাপ্টেনকে সমস্ত ঘটনার কথা জানান। বিমানটি মুম্বই বিমান বন্দরে আসার পর ওই যাত্রীকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: বিমানে অসুস্থ হয়ে মৃত্যু ষাটোর্ধ যাত্রীর

উল্লেখ্য, এই নিয়ে বিমানে গত তিন মাসে আটবার যাত্রীদের সঙ্গে অভব্য আচরণের ঘটনা ঘটেছে। ২০১৭ থেকে ২০২৩-এর মধ্যে ভারতে এই সুইডিশ নাগরিকের ঘটনা হল পাঁচ নম্বর। গত ২৬ মার্চ গুয়াহাটি থেকে দিল্লি যাওয়ার সময় একজন মদ্যপ যাত্রী ইন্ডিগো ফ্লাইটের ভিতরে বমি ও মলত্যাগ করেন বলে অভিযোগ। গত বছরের ২৬ নভেম্বর নিউইয়র্ক-দিল্লিগামী বিমানে এক বৃদ্ধার গায়ে প্রস্রাব করে দেন এক যাত্রী।

আরও পড়ুন: বিনা এসিতে গন্তব্যে ইন্ডিগো, হাত পাখা নিয়ে গলদঘর্ম হলেন যাত্রীরা-ভাইরাল ভিডিয়ো

সর্বধিক পাঠিত

রামকৃষ্ণ পরমহংসদেবের নামের আগে ‘স্বামী’ শব্দ ব্যবহার প্রধানমন্ত্রীর, ‘বাংলাকে অপমান’ গর্জে উঠলেন মমতা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ইন্ডিগো এয়ারলাইন্সে বিমান সেবিকার শ্লীলতাহানি, গ্রেফতার সুইডিশ যাত্রী

আপডেট : ১ এপ্রিল ২০২৩, শনিবার