০২ মার্চ ২০২৬, সোমবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
ক্রমশ ঘনীভূত হচ্ছে ‘অশনি’ সংকেত, মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা
পুবের কলম প্রতিবেদক: ক্রমশ এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অশনি’। পশ্চিমবঙ্গ থেকে দূরে থাকায় রাজ্যে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না। নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের
বর্ষবরণে আরও কড়া বাণিজ্যনগরী, সমুদ্রে নামার নিষেধাজ্ঞা জারি
পুবের কলম, ওয়েবডেস্কঃ বর্ষবরণে আরও কড়াকড়ি করা হল বাণিজ্যনগরীতে। মুম্বইতে বিকেল ৫টার পর আর যাওয়া যাবে না সমুদ্র সৈকতে। ১৫
সাগরে ডুবল ছাই ভর্তি বাংলাদেশের জাহাজ, উদ্ধার ১৩
সামিম আহমেদ, সাগর: বুধবার সন্ধ্যা ৭ টা নাগাদ ছাই ভর্তি বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজ সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে হুগলি নদীতে ডুবে যায়। স্থানীয় ক্যাম্পের পুলিশ ও সাগর থানার পুলিশ আধিকারিকরা তড়িঘড়ি ট্রলার নিয়ে ডুবতে থাকা জাহাজ থেকে ১৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সকলেই সুস্থ আছেন বলে জানা গিয়েছে। সূত্রের খবর, এদিন সন্ধ্যায় এমভি বাংলার শান্তি- ১ নামে বাংলাদেশের একটি পণ্যবাহী জাহাজ বজবজ থেকে ছাই ভর্তি করে বাংলাদেশের দিকে যাচ্ছিল। পথে সাগরের ঘোড়ামারা দ্বীপের কাছে হুগলি নদীতে জাহাজের মাস্তুল নদীর চড়ায় আটকে হেলে পড়ে। জোয়ার থাকায় জাহাজের মধ্যে জল ঢুকতে শুরু করে। জাহাজের মধ্যে থাকা ছাই জলে ভিজে ভারী হয়ে আস্তে আস্তে ডুবতে থাকে। ঘটনাটি ঘোড়ামারা ক্যাম্পে থাকা পুলিশদের নজরে আসে। খবর পাঠানো হয় সাগর থানায়। পুলিশ ক্যাম্পের কাছে থাকা স্থানীয় একটি ট্রলার ও সাগর থানার পুলিশ একটি বড় ট্রলার নিয়ে তড়িঘড়ি ডুবতে থাকা জাহাজের কাছে চলে আসে।









