০৪ মার্চ ২০২৬, বুধবার, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শুভেন্দুকে সোমবারই সন্দেশখালি যাওয়ার অনুমতি দিল না হাইকোর্ট

মোল্লা জসিমউদ্দিন: পুনরায় অশান্ত সন্দেশখালি যেতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী সোমবার ২৬ ফেব্রুয়ারি সন্দেশখালি

‘উস্কানিমূলক বক্তব্য রাখা যাবেনা’ শর্তে শুভেন্দুকে সন্দেশখালি যাওয়ার অনুমতি

মোল্লা জসিমউদ্দিন: সোমবার কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ এর এজলাসে উঠে সন্দেশখালি ঘটনার পরিপেক্ষিতে শুভেন্দু অধিকারীর মামলা।এদিন আদালত জানিয়েছে, ‘সন্দেশখালি

নেতাই যেতে পারবেন শুভেন্দু অধিকারী, রাজ্যকে নির্দেশ হাইকোর্টে

পারিজাত মোল্লা: বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এর এজলাসে ওঠে বিরোধী দলনেতার দাখিল মামলা। মূলত নেতাই দিবস পালনে পুলিশি

বিরোধী দলনেতার বিরুদ্ধে মানহানি মামলায় আরও তিনমাসের স্থগিতাদেশ

পারিজাত মোল্লা: সোমবার কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে উঠে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানি বিষয়ক

শুভেন্দুকে ধাক্কা হাইকোর্টের, দত্তপুকুর নিয়ে মামলা খারিজ করল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ

পারিজাত মোল্লা: সোমবারের পর মঙ্গলবারও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আইনী ধাক্কা খেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দত্তপুকুরে

শুভেন্দুর মামলায় ক্ষুব্ধ প্রধান বিচারপতি, যাদবপুর ছাত্রমৃত্যু মামলা প্রত্যাহার করতে বললো হাইকোর্ট

পারিজাত মোল্লা: সোমবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নিহত পড়ুয়া বিষয়ক মামলার শুনানি চলে। এদিন রাজ্যের বিরোধী

যাদবপুর কান্ডে মাওবাদী যোগ? হাইকোর্টে মামলা শুভেন্দুর

পারিজাত মোল্লা: অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরামের সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি এক প্রেস রিলিজে যাদবপুর কান্ডে অতি বামপ্রন্থা এবং মাদক

কাঁথির মাজারে শিশির অধিকারী! রাজনৈতিক তরজা

পুবের কলম প্রতিবেদক, কাঁথিঃ কাঁথি শহরের দারুয়া আস্তানা মাজারে চাদর চড়ালেন শুভেন্দু অধিকারীর বাবা সাংসদ শিশির অধিকারী। এনিয়ে কটাক্ষ করতে ছাড়েননি শাসক দল তৃণমূল কংগ্রেসও। বলাবাহুল্য, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শেষ বিধানসভা নির্বাচনের আগে-পরে রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনের উপর বিশেষকরে মুসলিম সম্প্রদায়কে নিশানা করে তীব্র ভাষায় আক্রমণ করেছেন।  পাশাপাশি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে একাধিক জনসভা থেকে কখনো বেগম, বাংলাদেশের ফুফু একাধিক ভাষায় আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী। গত বিধানসভা নির্বাচনের পূর্বে জনসভা থেকে ‌’সংখ্যালঘু জেহাদি’ বলেও আক্রমণ করতে ছাড়েন নি শুভেন্দুবাবু। কিন্তু একেবারে উলটো পথে হাঁটলেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে দারুয়া আস্তানা মাজারে আসেন শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী। সেখানে তিনি চাদর চড়িয়ে ও সিন্নি দিয়ে শ্রদ্ধা জানান।  কাঁথি শহরে দারুয়া আস্তানা মাজারের সেবক উমর ফারুক বলেন, “জাতি-ধর্ম নির্বিশেষে সবাই এখানে আসতে পারেন। সাংসদ আসায় আমরা খুশি। কিন্তু একটা দুঃখ রয়েছে ভোটের সময় কাঁথির সাংসদের ছেলে আমাদের উদ্দেশ্যে কটুক্তিকর মন্তব্য করেছেন”।

ত্রিপুরায় সরকারের মদতে সন্ত্রাসবাদ চলছে: ফিরহাদ

সুরাজ মিশ্র, হলদিয়া: গণতন্ত্র ও দেশের সংবিধানকে অবমাননা করা হয়েছে ত্রিপুরাতে। অবমাননা করা হয়েছে দেশের সুপ্রিম কোর্টকেও। ত্রিপুরায় চলছে সরকারের মদতে সন্ত্রাসবাদ। দ্রুত কেন্দ্রীয় সরকার এই বিষয়ে সিদ্ধান্ত না নিলে দেশের একতা নষ্ট হতে পারে। ত্রিপুরাতে সায়নী ঘোষের গ্রেফতারি প্রসঙ্গে হলদিয়ায় জল প্রকল্পের পাইপলাইনের উদ্বোধনে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই অভিযোগ করলেন রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। প্রসঙ্গত এই প্রকল্পের জন্য হলদিয়া উন্নয়ন পর্ষদ ৩৪ কোটি টাকা খরচ করেছে।  পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় উন্নততর পরিষেবার লক্ষ্যে জেলার শিল্প এলাকার চৈতন্যপুর থেকে ব্রজলালচক পাম্পিং স্টেশন পর্যন্ত এবং ব্রজলাল চক থেকে হাতিবেড়িয়া পাম্পিং স্টেশন পর্যন্ত রাস্তায় পাইপ লাইনের মাধ্যমে জল পৌঁছে দেওয়ার এদিন আনুষ্ঠানিক সূচনা হয়। এদিন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম ছাড়াও উপস্থিত ছিলেন পুরমন্ত্রী চন্দ্রিমা  ভট্টাচার্য, সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র, মৎস্যমন্ত্রী অখিল গিরি, জেলা শাসক পূর্ণেন্দু মাজি, পুলিশ সুপার অমরনাথ কে  ছাড়াও সংশ্লিষ্ট দফতরের আধিকারিকরা। মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, রাজ্যে এখন মাতৃশক্তিই চালিকা শক্তি হয়ে এগিয়ে চলেছে। তাই এতো উন্নয়ন চারিদিকে হচ্ছে। আগামী ২০২৪ সালে সেই মাতৃশক্তিই দেশ চালাবে।

দল ছাড়লেন বিজেপি নেতা

পুবের কলম প্রতিবেদক, হাওড়া: রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলে দল থেকে বহিষ্কৃত হয়েছিলেন হাওড়া সদরের বিজেপি সভাপতি সুরজিৎ সাহা। এর সপ্তাহখানেকের মধ্যেই এবার সুরজিতের প্রতি সমর্থন জানিয়ে দলের হাওড়া জেলা সদরের সম্পাদকের দায়িত্ব ছাড়লেন বিজেপি কার্যকর্তা সুরজিৎ ‘ঘনিষ্ঠ’ হিসেবে পরিচিত বিমল প্রসাদ।  মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমকে দেওয়া এক ভিডিও বার্তায় বিমল প্রসাদ বলেন, “আমি দলের হাওড়া সদরের সম্পাদক ছিলাম এবং দলের আইটি সেলের সোস্যাল মিডিয়ার ইনচার্জ ছিলাম। আমি দলের এই দায়িত্ব থেকে পদত্যাগ করছি। গত ২-৩ দিন ধরে আমাদের জেলায় যে রাজনৈতিক চাপান উতর শুরু হয়েছে। 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder