২১ জানুয়ারী ২০২৬, বুধবার, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মুম্বই হামলায় পাকিস্তান যোগ নিয়ে তদন্তকারীদের একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন তাহাউর রানা

পুবের কলম, ওয়েবডেস্ক: মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানা তদন্তে সহযোগিতা করছে না, অভিযোগ তদন্তকারীদের। মুম্বই পুলিশের একটি দল নয়াদিল্লিতে গিয়েছে। তাহাউর রানাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বার বার জবাব এড়িয়ে যাচ্ছেন বলে সূত্রের খবর। পরিবারের সঙ্গে ফোনে কথা বলতে চেয়ে দিল্লিতে আবেদনও জানিয়েছেন রানা। বৃহস্পতিবার তাঁর সেই আবেদন খারিজ করে এনআইএ আদালতের বিচারক।  মুম্বই পুলিশের অপরাধদমন শাখা পাকিস্তান বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর রানাকে জিজ্ঞাসাবাদ করেছে। বুধবার টানা আট ঘণ্টা ধরে মুম্বই পুলিশ তাঁকে জেরা করে। মুম্বই হামলার পরিকল্পনা থেকে পাকিস্তানের সঙ্গে তাঁর যোগাযোগ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন করা হয়। রানা কোনও প্রশ্নের উত্তর দেয়নি বলে খবর।

আরও পড়ুন: Pahelgao terror attack: কড়া বার্তা UN Security Council-এর

আরও পড়ুন: মুম্বাই হামলার ‘মাস্টার মাইন্ড’ রানার ১৮ দিনের এনআইএ হেফাজত

দিল্লির পাতিয়ালা আদালতে পরিবারের সঙ্গে কথা বলতে চেয়ে আবেদন করেছিলেন তাহাউর রানা। তাঁর হয়ে মামলা লড়ছেন পীযূষ সচদেব। রানার আইনজীবী জানিয়েছেন, তাহাউর বিদেশি নাগরিক। পরিবারের সঙ্গে কথা বলার মৌলিক অধিকার তাঁর আছে। পরিবারের সদস্যরা রানার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ বলেও জানান আইনজীবী পীযূষ সচদেব। তবে এনআইএ এই আবেদনের বিরোধিতা করেছে। তদন্তকারী সংস্থার দাবি পরিবারের সঙ্গে কথা বললে রানা গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল তথ্য প্রকাশ করে ফেলতে পারেন। উভয়পক্ষের সওয়াল-জবাবের পর এনআইএ আদালতের বিচারক তাহাউর রানার আবেদন খারিজ করে দেন। মামলা অত্যন্ত সংবেদনশীল বলে জানান বিচারক। তাছাড়া তদন্ত এখনও চলছে। তাই পরিবারের সঙ্গে কথা বলার আর্জি এখন গ্রহন হবে না। ১৮ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। প্রতি ৪৮ ঘণ্টা অন্তর রানার স্বাস্থ্য পরীক্ষা করানোরও নির্দেশ আদালতের।

আরও পড়ুন: ভারতে আনা হচ্ছে মুম্বই হামলার মূলচক্রী তাহাউর রানাকে, রাখা হবে তিহাড় জেলে

আরও পড়ুন: মুম্বাই হামলার বর্ষপূর্তিতে স্মৃতি চারণা মোদির, ক্ষত সারিয়ে দেশ এখন সাহসী মত প্রধানমন্ত্রীর

সর্বধিক পাঠিত

মার্কিন হামলার হুমকি, ইরান সরকারের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মুম্বই হামলায় পাকিস্তান যোগ নিয়ে তদন্তকারীদের একাধিক প্রশ্ন এড়িয়ে যাচ্ছেন তাহাউর রানা

আপডেট : ২৬ এপ্রিল ২০২৫, শনিবার