১৯ ফেব্রুয়ারী ২০২৬, বৃহস্পতিবার, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোরাবি দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্যজুড়ে ২১০৯টি সেতু সমীক্ষার কাজ শুরু করছে পূর্ত দফতর

নিজস্ব প্রতিবেদক: গুজরাতের মোরাবিতে সেতু ভেঙে পড়ার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য চলতি মাস জুড়েই রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে থাকা ২ হাজার ১০৯টি সেতুর স্বাস্থ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নিল পূর্ত দফতর। ওই স্বাস্থ্য পরীক্ষার সময়ে সেতুগুলির ভার বহনের ক্ষমতাও খতিয়ে দেখা হবে। পাশাপাশি ১২টি ঝুলন্ত সেতুর সংস্কারকার্যও দ্রুত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোরাবিতে সেতু ভেঙে পড়ার পরেই রাজ্যের ঝুলন্ত সেতুগুলির অবস্থা জানতে চেয়ে পূর্ত দফতরের কাছে জরুরি রিপোর্ট তলব করেছিলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মঙ্গলবার বিকেলেই পূর্ত দফতরের পক্ষ থেকে নবান্নে ওই রিপোর্ট জমা পড়ে। পাশাপাশি এদিনই দফতরের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেন পূর্তমন্ত্রী পুলক রায়।

আরও পড়ুন: রাজ্যের নয়া মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল

ওই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয়,  রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সেতুগুলির কতটা ভার-বহন ক্ষমতা রয়েছে তাও দেখা হবে। যদি স্বাস্থ্য পরীক্ষায় ধরা পড়ে কোনও সেতুর অবস্থা খারাপ, তা হলে সঙ্গে সঙ্গে সেই সেতু সংস্কারের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে ঠিক হয়েছে,  ১২ টি সেতুর কাজ চলতি মাসেই শুরু হবে।

আরও পড়ুন: সউদি আরবে বহু খালি জায়গা, সেখানে ফিলিস্তিনি রাষ্ট্র হোক : নেতানিয়াহু

আরও পড়ুন: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস
সর্বধিক পাঠিত

বিজেপি ছেড়ে তৃণমূলে বিষ্ণুপ্রসাদ শর্মা, ছাব্বিশের আগে পাহাড় রাজনীতিতে নতুন সমীকরণ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

মোরাবি দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্যজুড়ে ২১০৯টি সেতু সমীক্ষার কাজ শুরু করছে পূর্ত দফতর

আপডেট : ২ নভেম্বর ২০২২, বুধবার